ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

ভোট দিতে না পারলে মহাসড়ক বন্ধ করে দেয়ার হুশিয়ারি বিএনপির

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিশাল পথসভা করেছেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। এ সময় কেন্দ্রীয় নেতারা হুশিয়ারি দিয়ে বলেছেন, কেন্দ্রে যাওয়ার পর যদি ভোট দিতে দেয়া না হয় তাহলে ১৭ অক্টোবর রাত ১২টা থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট সড়কে কোনো গাড়ি চলবে না। অতীতে অনেক অপকর্ম করে হজম করলেও এবার বদহজম হবে।

তারা আরও বলেন, আন্দোলন ছাড়া কোনো পথ নাই। ভদ্র ভাষায় কথা বললে তারা বুঝে না। গণতন্ত্রের ভাষা তারা বুঝে না। মানবতাবোধ বলতে তাদের কিছু নেই। তারা পুলিশের ওপর ভর করে টিকে আছে।

রোববার রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় নির্বাচনী মিছিলপূর্ব এক পথসভায় তারা এসব কথা বলেন।

সকাল ১১টায় পথসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকে ঢাকা-৫ এর নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পথসভাস্থলে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা।

পরে পথসভা শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অর্ধশত মোটরসাইকেলসহ নির্বাচনী র‌্যালিতে অংশ নেয় কয়েক হাজার নেতাকর্মী। এ সময় র‌্যালির সামনে পেছনে পুলিশের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল নিয়ে তারা নিরাপত্তা নিশ্চিত করেন। র‌্যালিটি সারুলিয়া রানীমহল সিনেমা হল থেকে শুরু হয়ে ডগাইর, পশ্চিম ডগাইর, কোনাপাড়া, মাতুয়াল কবরস্থানসহ বিভিন্ন এলাকা ঘুরে শনিরআখরা মৃধাবাড়ি এলাকায় এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে থাকা নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে স্লোগান দেন।

পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবীনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

গয়েশ্বর বলেন, সরকার নানা রোগে আক্রান্ত। তবে তাদের হজম শক্তি বেশি। পিলখানার ৫৬ জন চৌকস সামরিক কর্মকর্তা জীবন দিল এটাও সরকার হজম করে ফেলেছে। শেয়ার মার্কেট থেকে ৮৬ হাজার কোটি টাকাও হজম করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৬০০ কোটি টাকা সেটাও হজম। খুন, গুম, ধর্ষণ এ রকম হাজার বিষয় হজম করেছে। সরকারকে বলব, ১৭ অক্টোবর নির্বাচনে তালবাহানা করলে কিন্তু বদহজম শুরু হবে। তখন কিন্তু হাসপাতালে নিতে হবে সরকারকে।

ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোটকেন্দ্রে উপস্থিত থেকে আপনাদের ভোট আপনারা দেবেন। এই সরকার আপনাদের ভোট হরণ করেছিল। তাই আপনাদের হরণকৃত ভোট আমরা আবার প্রতিষ্ঠা করতে চাই।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, যদি এই নির্বাচনে কোনো কারচুপি করার চেষ্টা করা হয় তাহলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন ডাকা হবে। সে আন্দোলনে নির্বাচন কমিশনেরও পতন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

ভোট দিতে না পারলে মহাসড়ক বন্ধ করে দেয়ার হুশিয়ারি বিএনপির

আপডেট সময় ০৮:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০