ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরাও দাবি করছি : হানিফ

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সম্প্রতিকালে ধর্ষণের কয়েকটি ঘটনায় গোটা জাতি উদ্বিগ্ন এবং এটি নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্ষণের প্রতিবাদে চলা আন্দোলনের ব্যাপারে আমরা সুস্পষ্ট একটা বিষয় জানিয়ে দিতে চাই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক এটা আমরাও দাবি করছি।

আজ রবিবার তার নিজস্ব ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। মাহবুব-উল আলম হানিফ বলেন, ইতিমধ্যেই আমাদের সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া এবং এ ব্যাপারে আইনের যথাযথ সংশোধন আগামী সোমবার কেবিনেটে উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন। সেই হিসেবে আমরা আশা করি যে আগামী সোমবার কেবিনেটে উপস্থাপনের ভিত্তিতে আগামী সংসদে আইনটা পাশ হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এই ধর্ষণের বিরুদ্ধে এবং সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়েছেন। ইতিমধ্যেই যে সমস্ত ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার বিরুদ্ধে সরকার কিন্তু কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। আমরা যদি দেখি ফেনী ফুলগাজীর ধর্ষণের ঘটনায় ১৭ জনকে ফাঁসি দেয়া হয়েছে।

ক্ষমতাসীন দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের প্রত্যেক পরিবারের, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে আপনার ঘরের সন্তানের প্রতি আগে নজর রাখুন। আপনার সন্তান কি করছে, তারা কখন কার সাথে মিশছে বা তাদের চালচলন কেমন, তারা কোনও মাদকের সাথে সংযুক্ত হচ্ছে কিনা বা কোনও অনৈতিক কাজের সাথে জড়িত হচ্ছে কিনা।

মাহবুব-উল আলম হানিফ বলেন, আপনারা ঘর থেকে যদি আপনাদের সন্তানদের সঠিকভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনার পরিবার থেকেই একটা সমাজ আদর্শ মানুষ দাঁড়াই গঠিত হবে এবং সেখানে মানুষের মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরাও দাবি করছি : হানিফ

আপডেট সময় ০৫:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০