ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি সরকারকে সময় দেয়ার কে, প্রশ্ন কাদেরের

আকাশ জাতীয় ডেস্ক: 

‘সরকারকে আর বেশি সময় দেয়া যাবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সরকারকে সময় দেয়ার কে এমন প্রশ্নও তুলেছেন তিনি।

শুক্রবার বিকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের ফখরুলের বক্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, ‘সরকারকে সময় দেয়ার বিএনপি কে? সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়ায় নয়। ক্ষমতা দেয়া ও টিকিয়ে রাখার মালিক একমাত্র সৃষ্টিকর্তা।’

সরকার নাকি অপরাধীদের আশ্রয়- প্রশ্রয় দিচ্ছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে – বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই সরকার ব্যবস্থা নিচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনছে।’ তিনি বলেন, ‘বিএনপি মাঠে নামার আগেই সরকার অপরাধীদের গ্রেপ্তার অভিযান শুরু করে দেয়, দলীয় পরিচয় অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে পারবে না।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়তো দিচ্ছেনই না বরং শাস্তির বিধান আরও কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে, যা প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভায় আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হবে।’

সরকার কারো হাতে ইস্যু তুলে দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা ধর্ষকদের বিচারের নামে আন্দোলনে নেমে ভিন্ন ভাষায় কথা বলে, জনসচেতনতা তৈরির পরিবর্তে সরকার পরিবর্তনের কথা বলে -প্রকারান্তরে তারা ধর্ষকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ধর্ষণের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের কথিত ঘোষণা দিয়ে বিএনপি ধর্ষক এবং ঘৃণ্য অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে। বিএনপি কথায় কথায় বলে ধর্ষণকারী ও অপরাধীদের সবাই নাকি সরকারি দলের – অথচ আজ পত্রিকায় এসেছে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির ছাত্রসংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়কের ধর্ষণের ভিডিও ছড়ানোর ন্যাক্কারজনক অভিযোগ, মির্জা ফখরুল সাহেব এখন কী বলবেন তা জানতে চাই।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এসব অপরাধীকে বাঁচানোর জন্যই কি বিএনপির সরকারবিরোধী আন্দোলন? কাপাসিয়ার ধর্ষণকারীদের গ্রেপ্তার করলে ফখরুল সাহেব কি বলবেন সরকার নির্বিচারে তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপি সরকারকে সময় দেয়ার কে, প্রশ্ন কাদেরের

আপডেট সময় ০৯:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০