ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

অভিনেতা মিলন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

আকাশ বিনোদন ডেস্ক : 

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। বৃহস্পতিবার মধ্যরাতে হার্টে সমস্যা দেখা দেয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থতার বিষয়টি মিলন নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না। গতকাল রাতে হঠাৎ করে একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। প্রথমে সাধারণ বিষয় ভেবেছিলাম, কিন্তু শরীর ঠিক না হওয়ায় রাতে স্কয়ার হাসপাতালে ইমারজেন্সিতে যাই। সেখানে জানতে পারি হার্টের কোন একটা সমস্যা হয়েছে। এরপর সেখানে সিট না থাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই।

মঞ্চের মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেন আনিসুর রহমান মিলন। পরে টেলিভিশন ও সিনেমায় কাজ করেন। সালাউদ্দিন লাভলু’র ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। এই নাটকের জন্য তিনি ইউরো সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার লাভ করেন।

২০০৫ সালে তার চলচ্চিত্রে অভিষেক হয় সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে চলচ্চিত্রে করিম শেখ নামে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে। ২০০৬ সালে তিনি মধুময়রা টেলিভিশন নাটকে অভিনয় করেন। নাটকটি তাকে সেরা টিভি অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার এনে দেয়। ২০০৮ সালে তিনি তারকা সমৃদ্ধ চলচ্চিত্র দ্য লাস্ট ঠাকুর চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০-এর দশকে তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল দেহরক্ষী (২০১৩), পোড়ামন (২০১৩), লালচর (২০১৫), এবং রাজনীতি (২০১৭)।

Tag :
আপলোডকারীর তথ্য

অভিনেতা মিলন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০১:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০