ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ির পাশেই ফিল্যান্ডারের ছোট ভাইকে খুন করলো দুর্বৃত্তরা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কেপটাউনে নিজের বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভারনন ফিল্যান্ডারের ছোট ভাই টাইরন ফিল্যান্ডার। খবরটি নিশ্চিত করেছে দেশটির কয়েকটি গণমাধ্যম।

বুধবার (০৭ অক্টোবর) সাবেক প্রোটিয়া ক্রিকেটারের ভাই র‌্যাভেন্সমেডে নিজের বাড়ির পাশে প্রতিবেশিকে পানি দিতে গিয়েছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হোন তিনি।

ফিল্যান্ডারের ভাইয়ের খুনের বিষয়ে র‌্যাভেন্সমেডের কমিউনিটি পুলিশিং ফোরামের মুখপাত্র জেল্ড টানট্রাল বলেন, ‘তারা জানতো না কি ঘটেছে। তারা উঠানে ধোয়ামোছা নিয়ে ব্যস্ত ছিল এবং গুলির শুনতে পান তখন। ’

আফ্রিকান নিউজ অ্যাজেন্সির (এএনএ) এক প্রতিবেদক জানায়, সন্তানের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখেন ফিল্যান্ডারের মা বোনিতা এবং পরিবারের এক সদস্য।

ঐ সময় হত্যাকারী পালিয়ে যাচ্ছিল বলেও লোকে জানায়। সহযোগিতা ও তথ্য দেওয়ার জন্য সেসব লোকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন ফিল্যান্ডার। এছাড়া ভাইয়ের মৃত্যু নিয়ে তিনি বলেন, ‘টাইরন চিরদিন আমাদের হৃদয়ে থাকবে। তার আত্মার শান্তি কামনা করছি। ’

চলতি বছর জাতীয় দল থেকে অবসর নেন ফিল্যান্ডার। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে ৬৪ টেস্টে ২২.৩২ গড়ে নিয়েছেন ২২৪ উইকেট। তিনি প্রোটিয়াদের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় আছেন সাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাড়ির পাশেই ফিল্যান্ডারের ছোট ভাইকে খুন করলো দুর্বৃত্তরা

আপডেট সময় ০৯:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০