ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের গাড়িতে হামলা

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা-৫ উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে ফের হামলা হয়েছে। হামলায় সালাহউদ্দিন আহমেদ অক্ষত থাকলেও তার গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে নির্বাচনী গণসংযোগ শেষে যাত্রাবাড়ীতে প্রধান নির্বাচনী অফিসে ফেরার পথে ডেমরা বামৈল ব্রিজের উপর তার গাড়িতে হামলা হয়।

সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, ছাত্রলীগ-যুবলীগের ১৫-২০ জন নেতাকর্মী মিছিলসহ হঠাৎ দৌড়ে এসে অতর্কিত হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলেন। নির্বাচনী প্রচারণায় এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা-৫ উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী।

আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর বক্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগের প্রার্থী নাবালক ও অর্বাচীন। রাজনীতি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি একদিকে আমাকে বহিরাগত বলে সম্পূর্ণ ফালতু অপপ্রচার চালান, আবার আমার গণসংযোগে হামলা চালান।

তিনি বলেন, আমি সালাহউদ্দিন আহমেদ এই এলাকার তিন তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। এ এলাকার ৯০ ভাগ উন্নয়ন আমার হাত ধরে হয়েছে। আমার প্রচারণায় অতর্কিত হামলা করে তিনি এই এলাকার জনগণের মনে আঘাত করেছেন এবং রাজনীতিতে তার নাবালকত্বের পরিচয় দিয়েছেন।

এর আগে ডেমরার বামৈল ব্রিজ থেকে শুরু করে বামৈল বাজার, ডগাইর নতুনপাড়াসহ কয়েকটি এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের গাড়িতে হামলা

আপডেট সময় ০৫:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০