ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নৌকা নিয়ে খালে আতিক

আকাশ জাতীয় ডেস্ক:

খাল উদ্ধার ও পুনরুদ্ধারে সবাইকে সচেতন করতে নৌকা নিয়ে খালে নামলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এসময় খাল পরিষ্কারে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে নিজেও অংশ নেন।

এলাকাবাসীদের ব্যবহৃত জিনিস এবং ময়লা আবর্জনা খালে না ফেলার অনুরোধ জানান।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মিরপুরে গোদাবাড়ি খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শনের এক পর্যায়ে নিজেই নৌকা নিয়ে নেমে পড়েন খালে। নৌকায় চড়ে প্রায় ২০০ মিটার দূরে খাল পরিষ্কারে কাজ করা কর্মীদের কাছে যান তিনি।

এসময় নিজেও যন্ত্র নিয়ে পরিচ্ছন্নতায় অংশ নেন। পিঠ চাপড়ে উৎসাহ দেন পরিচ্ছন্নতা কর্মীদের। পাশাপাশি এলাকাবাসীদের সচেতন করতে কথা বলেন তাদের সঙ্গে। অনুরোধ করেন, তারা যেন খালে আবর্জনা না ফেলেন।

এর আগে সাংবাদিকদের ব্রিফ করার সময় আতিক বলেন, এই খাল কি নগরবাসীর ময়লা আবর্জনা, ব্যবহার্য জিনিস ফেলার জন্য? নাকি পানির প্রবাহের জন্য। বিদেশে আমরা দেখি খালের উপর দিয়ে ওয়াটার ট্রান্সপোর্টেশন করা হয়। এই খালে সুয়ারেজের পানি পড়বে, বর্ষার পানি পড়বে। তারপর সেগুলো নদীতে যাবে। কিন্তু এই খাল আমরা জাজিম, টিভি, ফ্রিজ, বালিশ, ডাবের খোসা দিয়ে ভরে রাখি। তাহলে খালগুলো কাজ করবে কীভাবে?

প্রতিটি খালের আশেপাশে থাকা নগরবাসীদের খালের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, আমি নগরবাসীদের বলব যেন তারা এগিয়ে আসেন। কেউ একজন ১০০ গজ খালের দায়িত্ব নিক যে তার অংশের খালে কোনো আবর্জনা পড়বে না। সেই অংশ দখল হবে না। এভাবে খাল দখল হবে না আর উদ্ধার হওয়া খাল পরিষ্কার থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নৌকা নিয়ে খালে আতিক

আপডেট সময় ০৪:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০