ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রকাশ্যেই খুনসুটিতে মাতলেন অজয়-কাজল

অাকাশ বিনোদন ডেস্ক:

হা-ভাবে, স্বভাবে কোনও মিল নেই। দু’জনে দুই মেরুর বাসিন্দা।

 অথচ প্রায় দুই দশক ধরে একসঙ্গে রয়েছেন। বলিউড তাঁদের আখ্যা দিয়েছিল ‘আনলাকি পেয়ার’। কিন্তু যাবতীয় মন্দ ভাগ্যের ফাঁড়া কাটিয়ে আজও একসঙ্গে রয়েছেন অজয়-কাজল। কেমন করে? সেই প্রমাণই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মিলল। টুইটে প্রকাশ্যেই খুনসুটিতে মাতলেন দু’জনে।

‘বাদশাহো’র মুক্তির পরও প্রচারে ব্যস্ত অজয়। ৪ সেপ্টেম্বর টুইটে লাইভ অনুরাগীদের সঙ্গে আলোচনায় মেতেছিলেন অভিনেতা। আলোচনার নাম দিয়েছিলেন ‘অজয় টকস’। সকলকে প্রশ্নোত্তরে আহ্বান জানিয়েছিলেন। Hello everyone, I’ll be online on Twitter at 2 PM and will be taking some questions from you’ll. Send them to me with #AjayTalks.

কয়েক মিনিট যেতে না যেতেই অজয়ের এই আহ্বানে সাড়া দিয়েছেন স্ত্রী কাজল। স্বামীকে তাঁর প্রশ্ন, লাঞ্চে কখন আসছে? যেমন প্রশ্ন, তার তেমনই উত্তর দিয়েছেন অজয়। বললেন ডায়েটে রয়েছেন তিনি।

অজয়-কাজলের এই দুষ্টু-মিষ্টি সম্পর্কের আঁচ আগেও পেয়েছেন নেটিজেনরা। অজয়ের ‘শিবায়’ ছবি মুক্তির সময় তার ট্রেলার শেয়ার করে কাজল লিখেছিলেন ‘রণে রুদ্র ও ঘরে শংকর!

এর জবাবে মজা করে স্ত্রীকে নায়ক প্রশ্ন করেন, কাজলের এই টুইটের উত্তর তিনি সোশ্যাল মিডিয়াতেই দেবেন না বাড়িতে গিয়ে? কাজলের পালটা জবাব ছিল, আমার উত্তরটি জনগণের জন্য নয়।

প্রসঙ্গত, ‘শিবায়’ ছবির জন্যই বেস্ট ফ্রেন্ড করণ জোহরের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল কাজলের। ‘শিবায়’-এর বিরুদ্ধে প্রচারের জন্য কেআরকে’র মতো সস্তার সমালোচককে টাকা দিয়েছেন করণ। এই অভিযোগ করেছিলেন অজয়। এতেই ক্ষুব্ধ হয়েছিলেন প্রযোজক-পরিচালক। স্বামী ও বন্ধুর এই লড়াইয়ে অজয়ের পক্ষই নিয়েছিলেন কাজল। এতেই ভেঙে গিয়েছিলেন বহু বছরের বন্ধুত্বের সম্পর্ক। যা সম্প্রতি জোড়া লেগেছে বলেই খবর। আর অজয়ের সঙ্গে সম্পর্কও যে নায়িকার দিব্যি রয়েছে তা এই সাম্প্রতিক টুইটগুলি থেকে স্পষ্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রকাশ্যেই খুনসুটিতে মাতলেন অজয়-কাজল

আপডেট সময় ০৪:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭