ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

‘সম্ভ্রমহানি করাকেও নিজেদের অধিকার মনে করছে ছাত্রলীগ-যুবলীগ’

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভোট ছাড়া ক্ষমতায় থাকাকে এ সরকার যেমন নিজের অধিকার মনে করে, ঠিক তেমনি নারীর ওপর নির্যাতন করা, তাদের সম্ভ্রমহানি করাকেও নিজেদের অধিকার মনে করছে ছাত্রলীগ-যুবলীগ।

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ধর্ষণবিরোধী এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম।

তিনি বলেন, নারী নির্যাতন করার জন্য গত পরশু ঢাকায় ছাত্রলীগের মহানগরের সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। এতো ঘটনার পরও গতকাল আবারও সিলেটে আরেকজন নারীকে লাঞ্ছনা করা হয়েছে। কে করেছে ছাত্রলীগের নেতা। তার মানে তারা উদ্বুদ্ধ তারা ধর্ষণের প্রেরণায় উদ্বুদ্ধ। তারা জানে যে, আমাদের সরকার বিনা ভোটে সরকার গঠন করেছে। ভোট ছাড়া ক্ষমতায় থাকাকে সরকার যেমন নিজের অধিকার মনে করে, ঠিক তেমনি নারীর ওপর নির্যাতন করা, তাদের সম্ভ্রমহানি করাটাকে নিজেদের অধিকার মনে করছে ছাত্রলীগ-যুবলীগ।

রিজভী আহমেদ বলেন, সরকার চেষ্টা করছে একটি ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে আড়াল করার। তনুকে সম্ভ্রমহানি করার পর হত্যা করা হয়েছিল। সেটিকে আড়াল করা হয়েছিল মিতুর ঘটনা দিয়ে। মিতুর ঘটনাকে আড়াল করা হয়েছিল ত্বকীকে হত্যার মধ্যদিয়ে। আর ত্বকির ঘটনাকে ধামাচাপা দেয়া হয়েছে নারায়ণগঞ্জের সাত খুনের মধ্য দিয়ে। একটার পর একটা ঘটনা ঘটলেও সরকারের টনক নড়েনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় আঘাত নিয়ে মাঠ ছাড়লেন নারী রেফারি

‘সম্ভ্রমহানি করাকেও নিজেদের অধিকার মনে করছে ছাত্রলীগ-যুবলীগ’

আপডেট সময় ০৬:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০