ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন তৌকীর-বিপাশা দম্পতি

আকাশ বিনোদন ডেস্ক :

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার প্রস্তুতি নিয়েছেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত দম্পতি। সেখানে স্থায়ী হওয়ার জন্য তাঁরা সপরিবারে এখন আমেরিকায় অবস্থান করছেন।

অবশ্য তাঁদের আমেরিকা মিশন শুরু হয়েছে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর আগেই। সবার আগে বিপাশা আমেরিকায় যান। আর চলতি মাসে দুই সন্তানসহ তৌকীর আহমেদ গিয়ে বিপাশার সঙ্গে যোগ দেন। এখন তাঁরা নিউ ইয়র্কে অবস্থান করছেন।

দেশ ছাড়ার আগে তৌকীর আহমেদ বলেন, ‘ছেলে-মেয়েদের পড়ালেখার কারণেই আমরা যুক্তরাষ্ট্রে যাচ্ছি। এখন ওদের স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবো। এরপর স্থায়ীভাবে থাকার জন্য যেসব শর্ত আছে, সেগুলো পূরণ করার চেষ্টা কররো।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই আবার আমি দেশেও চলে আসবো। আমি অবশ্য যাওয়া-আসার মধ্যেই থাকবো। বিপাশা সেখানে সন্তানদের সঙ্গে অবস্থান করবে।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তৌকীর আহমেদ ‘রূপালী জোছনায়’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছিলেন। এটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে। এই নাটকের শুটিং এখনো বাকি আছে। তাঁর মালিকানাধীন ‘নক্ষত্রবাড়ী’ রিসোর্টে নাটকটির শুটিং হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন তৌকীর-বিপাশা দম্পতি

আপডেট সময় ১১:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০