ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের

আকাশ জাতীয় ডেস্ক:  

প্রতিপক্ষের ভয়ভীতি ও হামলা-মামলা উপেক্ষা করে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এ আসনে আগামী ১৭ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করার পর থেকে আওয়ামী লীগের প্রার্থী গাড়ি বহর নিয়ে প্রচারণা শুরু করেছেন।

আমি নির্বাচন কমিশনে (ইসি) এ বিষয়ে অভিযোগ দিলেও তারা আমলে নেয়নি। অথচ আমরা শান্তিপূর্ণভাবে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সভা করার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। কিন্তু আমাদের প্রচারণায় সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। যতই হামলা চালানো হোক আমরা মাঠে আছি, থাকবো। ঘরে ফিরে যাবো না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাঠে থাকবো।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বেলা ১১টায় সায়দাবাদ আর কে চৌধুরী ডিগ্রি কলেজের সামনে পূর্ব ঘোষিত গণসংযোগ কর্মসূচি ছিল। যা গতকালই আমরা পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। কিন্তু আজকে পুলিশ প্রশাসনের সামনেই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কাউন্সিলর আবুল কালাম অনুর নেতৃত্বে এ হামলা চালানো হয়। আমাদের ওপর বারবার আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ও আওয়ামী লীগ নেতা হারুন আর রশিদের নেতৃত্বে হামলা চালানো হচ্ছে। এভাবে আমাদের নির্বাচন থেকে দূরে রাখা যাবে না। আমরা জনগণের কাছে যাবো। শেষ পর্যন্ত মাঠে থাকবো।

ইসিকে নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, এর বত্যয় ঘটলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। আবার যদি হামলা হয়, জনগণ রুখে দাঁড়াবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সালাহউদ্দিন। তিনি সাংবাদিক ও দলের কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা চান।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে এটা অলিক কল্পনা। এটা আশা করা যায় না। নির্বাচন কমিশন তো স্বীকারই করে নিয়েছে রাতে নির্বাচন হয়। এবার আর হবে না। আসলে নির্বাচন কমিশন পাপের প্রতিষ্ঠানে পরিণত করেছে’।

তিনি বলেন, আর বেশি দিন নয়, অনেক অন্যায় অত্যাচার করেছে। সময় শেষ হয়ে আসছে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ ছুটে আসবে। ধানের শীষের পক্ষে জনস্রোত তৈরি হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল বলেন, ‘ভোট দিয়েছে ধানের শীষে চলে গেছে নৌকায়। বিগত প্রতিটি নির্বাচনে এমনটা হয়েছে। নির্বাচনে প্রচারণায় বাধা ও হামলা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, তামাশার নির্বাচন থেকে সরে আসুন, সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে সরে দাঁড়ান। ভোটের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো। মাঠে আছি, থাকবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া, আবদুস সালাম আজাদ, তানভীর আহমদে রবিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের

আপডেট সময় ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০