ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেড়াতে যাওয়ার আগে খোঁজ নিন সেখা‌নে ছাত্রলীগ আছে কিনা : মান্না

আকাশ জাতীয় ডেস্ক:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ব‌লে‌ছেন, এখন ফেসবুকে সবাই লিখছে, স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, বান্ধবীকে নিয়ে বেড়াতে যাবেন, খোঁজ নেন যেখানে যাবেন সেখানে ছাত্রলীগ আছে কি না! বুধবার জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আ‌য়োজ‌নে নারী ধর্ষণ ও হত্যার প্রতবাদে অনুষ্ঠিত এক মানববন্ধনে তি‌নি এসব কথা বলেন।

তি‌নি ব‌লেন, আমাদের মা-বোনেরা নিরাপদ নয় দেশের কোথাও। সাধারণ মানুষ নিরাপদ নয়। পথে যারা চলে তারা নিরাপদ নয়, আর আমাদের জীবন তো এমনিতেই নিরাপদ নয়। একদিকে কোভিড, একদিকে জিনিসের দাম বৃদ্ধি, আবার আছে পুলিশের নির্যাতন।

মান্না বলেন, এই একটা বিষয় এখন বাংলাদেশকে প্রায় গ্রাস করে ফেলেছে। আমাদের দেশের কোনো ইজ্জত নাই, মা-বোনের ইজ্জত কি থাকবে! যে সম্মানের জন্য এতো রক্ত ক্ষয় করে স্বাধীণতা অর্জন করা হলো, সে সম্মান আজ মাটিতে মিশে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলেন তাদের দলে এখন নাকি সব হাইব্রিড, আসল আওয়ামী লীগ কে বা কারা তা নাকি আর খুঁজে পাওয়া যায় না। হাইব্রিড চোর-ডাকাতদের নিয়ে দল চালালে এমন অবস্থা তো হবেই। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দসহ বিএনপির নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বেড়াতে যাওয়ার আগে খোঁজ নিন সেখা‌নে ছাত্রলীগ আছে কিনা : মান্না

আপডেট সময় ০৪:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০