ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাহারার আসনে হাবিব, নাসিমের আসনে জয় নৌকার প্রার্থী

আকাশ জাতীয় ডেস্ক: 

দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির নেতা মোহাম্মদ হাবিব হাসান। আর সাবেক মন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়।

বুধবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

হাবিব হাসান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আর নাসিমপুত্র তানভীর শাকিল জয় আগেও একবার ওই আসনের সংসদ সদস্য ছিলেন।

সাহারা খাতুনের মৃত্যুতে গত ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। আর মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

এই দুটি আসনে আগামী ১২ জুলাই ভোটের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগ্রহীরা ১৩ অক্টোবর পর্যন্ত মনোনয়ন দাখিল করতে পারবেন। ১৫ অক্টোবর বাছাই শেষে ২২ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ১২ নভেম্বর ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ দুই আসসে ভোট হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাহারার আসনে হাবিব, নাসিমের আসনে জয় নৌকার প্রার্থী

আপডেট সময় ১২:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০