ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রভাসকে দেখতে মরিয়া শ্রদ্ধা

অাকাশ বিনোদন ডেস্ক:

বাহুবলিখ্যাত জনপ্রিয় তেলেগু অভিনেতা প্রভাস অভিনীত পরবর্তী সিনেমা সাহো। সিনেমাটিতে এ অভিনেতার বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। তবে শেষ পর্যন্ত নায়িকা চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।

এদিকে এখনো প্রভাসের সঙ্গে দেখা হয়নি জানিয়ে শ্রদ্ধা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘বাহুবলির (প্রভাস) সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে আছি। দুর্ভাগ্যবশত আমাদের এখনো দেখা হয়নি, তবে নিয়মিত ফোনে কথা ও খুদে বার্তা আদান প্রদান হয়। আমরা এই মাসেই শুটিং শুরু করব।’

হিন্দি, তামিল ও তেলেগু এ তিন ভাষায় নির্মিত হবে সিনেমাটি। হিন্দি ভাষায় এটি প্রভাসের প্রথম সিনেমা। অন্যদিকে শ্রদ্ধা কাপুরেরও তেলেগু ভাষায় প্রথম সিনেমা এটি। তাই সংলাপ বলার দিক থেকে একটু সমস্যায় পড়তে পারেন তারা। তবে এ সমস্যা সমাধানের জন্য নাকি একটি সমঝোতা করেছেন প্রভাস ও শ্রদ্ধা। তেলেগু ভাষায় শুটিংয়ের সময় শ্রদ্ধাকে সাহায্য করবেন প্রভাস এবং হিন্দি ভাষাতে শুটিংয়ের সময় প্রভাসকে সাহায্য করবেন শ্রদ্ধা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদামাধ্যমে বলেন, ‘এমন নয় যে, ভাষা শেখানোর জন্য শুটিং সেটে শিক্ষক থাকবেন না। ভাষাগত ব্যাপারে প্রভাস ও শ্রদ্ধাকে সাহায্যের জন্য একজন পেশাদার শিক্ষক থাকবেন। কিন্তু শ্রদ্ধা ও প্রভাস হিন্দি নাকি তেলেগু ভাষায় কথোপকথন করবেন তা নির্ভর করবে কোন ভাষায় শুটিং হচ্ছে তার ওপর। এ বিষয়ে পরস্পরকে সাহায্য করার ব্যাপারে তারা সমঝোতা করেছেন।’

এর আগে বাহুবলি সিনেমায় প্রভাসের হয়ে হিন্দি ডাবিং করেছিলেন অভিনেতা শরদ কেলকার। তবে এবার নিজেই হিন্দি ডাবিং করবেন প্রভাস। অন্যদিকে একজন পেশাদার ব্যক্তিকে দিয়ে শ্রদ্ধার তেলেগু ডাবিং করানো হবে বলে জানিয়েছে সূত্রটি। কারণ ভারতের অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার দর্শকরা তেলেগু উচ্চারণের ব্যাপারে খুবই খুঁতখুঁতে।

প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও সাহো সিনেমাটিতে আরো অভিনয় করছেন, নীল নিতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, মন্দিরা বেদি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন সুজিত। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। সাহো সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রভাসকে দেখতে মরিয়া শ্রদ্ধা

আপডেট সময় ১১:৫২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭