ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেমিট্যান্স যোদ্ধারা রাস্তায় এটা দুঃখজনক: জাপা চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক:  

কাজে ফিরতে সৌদি গমনেচ্ছুকদের আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

জাতীয় পার্টি চেয়ারম্যান মঙ্গলবার ক্ষোভের সঙ্গে বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধারা আজ কাজে ফিরতে রাস্তায় আন্দোলন করছে। তারা টিকেটের নিশ্চয়তা পাচ্ছে না, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘সৌদি গমনেচ্ছুরা যেন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বিমানের টিকেট পায় সেজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।’ পাশাপাশি যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাদের জন্যও কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
আইনের শাসন নিশ্চিত করতে এমসি কলেজে নারী নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তিনি।

জিএম কাদের বলেন, ‘আইনের শাসন নিশ্চিত করতে এমসি কলেজে নারী নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের মানুষ বিচারব্যবস্থার ওপর আস্থা রেখেই এমসি কলেজে জঘন্য ঘটনায় অভিযুক্তদের শাস্তি দেখতে অপেক্ষা করে আছে।’

জিএম কাদের বলেন, ‘অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধী যে দলেরই হোক তাকে আইনের মুখোমুখি হতেই হবে।’

এসময় তিনি বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেমিট্যান্স যোদ্ধারা রাস্তায় এটা দুঃখজনক: জাপা চেয়ারম্যান

আপডেট সময় ০৫:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০