ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯১ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুকের বাংলাদেশি এজেন্ট

আকাশ আইসিটি ডেস্ক : 

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৯১ লাখ ৩৯ হাজার টাকা মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) জমা দিয়েছে ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল।

আজ বুধবার ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর ফেসবুকের বাংলাদেশ এজেন্ট রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত তারিখের মধ্যে আগস্ট মাসের ভ্যাটের অর্থ পরিশোধ করে। এইচটিটিপুলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলজোসা জেংকো ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট পরিশোধের চালানসহ আগস্ট মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেন।

এতে আরও বলা হয়, আগস্টে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের এজেন্ট এইচটিটিপুল ৬ কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে। এর বিপরীতে প্রতিষ্ঠানটি ওই পরিমাণ ভ্যাট সংগ্রহ করেছে।

এর আগে যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় এইচটিটিপুলের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছিল ভ্যাট গোয়েন্দা বিভাগ। এরপর ৭৭ লাখ ৬২ হাজার টাকা বকেয়া ভ্যাট এবং ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা প্রদান করে এইচটিটিপুল।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৯১ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুকের বাংলাদেশি এজেন্ট

আপডেট সময় ০৯:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০