ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

রিয়াকে ৬ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ

আকাশ বিনোদন ডেস্ক :

অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে ৬ অক্টোবর অবধি বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল বিশেষ আদালত এনডিপিএস। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা তদন্তের সময়ই রিয়া ও তাঁর ভাই এবং সুশান্তের ঘনিষ্ঠ বেশ কয়েকজনের মাদকে সম্পৃক্ততার কথা উঠে আসে।

যে কারণে গ্রেফতার করা হয় রিয়া, শৌভিক ও অন্যান্যদের।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবসটেনসেস (এনডিপিএস) আদালতে এই মামলার শুনানি হয়েছে। সেখানে বলা হয়, এই মামলায় বিস্তারিত তদন্তের জন্য সময় চাই। সেই যুক্তি মেনে নেয় বিশেষ আদালত। ৬ অক্টোবর অবধি সুশান্তের প্রাক্তন বান্ধবীকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়। এখনও শৌভিকের বেল আবেদন নিয়ে আদালত নির্দেশ দেয়নি।

তবে সুশান্ত ও রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে জানিয়েছেন যে, তাঁরা মুম্বে হাইকোর্টে জামিনের আবেদন করবেন। শুনানি ২৩ সেপ্টেম্বর। আবেদন সংক্রান্ত তথ্য পরে বিস্তারিতভাবে জানানো হবে বলে জানান মানশিন্ডে।

১৪ জুন মারা যান সুশান্ত সিং রাজপুত। তিনি আত্মহত্যা করেছিলেন কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়। তারপর একে একে মামলার বিভিন্ন আঙ্গিক নিয়ে তদন্ত শুরু করেছে ইডি ও সিবিআই। অন্যদিকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক যোগ নিয়ে তদন্ত শুরু করে। প্রথমে রিয়ার ভাই শৌভিক ও পরে ৮ সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করে এনসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রিয়াকে ৬ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ

আপডেট সময় ০৯:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০