ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বইমেলায় আসছে নায়করাজের জীবনীগ্রন্থ

অাকাশ বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাক। প্রায় ৫০ বছরেরও বেশি সময় চলচ্চিত্রের সঙ্গে সম্পর্ক তার। সম্প্রতি পরলোকগত হয়েছেন এ বরেণ্য তারকা।  বিখ্যাত এই অভিনেতার বর্ণাঢ্য জীবনকাহিনি নিয়ে বই লিখছেন চিত্রনাট্যকার ও গুণী চিত্রপরিচালক ছটকু আহমেদ। যা প্রকাশ পাবে আগামী অমর একুশে বইমেলায়।  বিডি পাবলিকেশন থেকে বইটি প্রকাশ পাবে বলে প্রকাশনা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে বলেও জানিয়েছেন ছটকু আহমেদ।

নায়করাজের জীবনী নিয়ে বইটির নামকরণ করা হয়েছে-  ‘নায়করাজ রাজ্জাক : টালিগঞ্জ থেকে ঢালিউড’। তবে আগামী বছরের জানুয়ারিতেই বইটি প্রকাশ করা হবে। শুধু বইমেলার আকর্ষণ হিসেবে বিডি পাবলিকেশন বইটি  ফেব্রুয়ারিতে বইমেলায় আনবে।

এ প্রসঙ্গে ছটকু আহমেদ বলেন, ‘রাজ্জাক সাহেবের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাছাড়া নতুন প্রজন্মের জন্য রাজ্জাক সাহেবের জীবনী পাথেয় হয়ে থাকবে। সেই ভাবনা থেকেই বইটি লিখতে চাইছি। রাজ্জাক সাহেব বেঁচে থাকতেই এর কাজ শুরু করেছিলাম। এরই মধ্যে চল্লিশ শতাংশ লেখা শেষ হয়েছে।’

তিনি আরও বলেন, নায়করাজের জীবনী, শৈশব, উত্থান, জীবনের বাঁকবদল, সে সময়ের রাজনৈতিক অবস্থায় তার অবস্থান -এই সবকিছুর সঙ্গে সাহিত্যরস মিশিয়েই বইটি লেখা হচ্ছে। এই জীবনী প্রকাশের ক্ষেত্রে নায়করাজ রাজ্জাকের তিন পুত্র বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাটের পূর্ণ সমর্থন রয়েছে।

ছটকু আহমেদ পরিচালিত প্রথম ছবি ‘নাতবউ’-তে অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক। সুপারহিট ওই ছবিতে আরো ছিলেন ববিতা, হাসান ইমাম, প্রবীর মিত্র। এছাড়া ছটকু আহমেদের পারিবারিক প্রোডাকশন থেকে নির্মিত আরো তিনটি ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ: ইরানের দাবি

বইমেলায় আসছে নায়করাজের জীবনীগ্রন্থ

আপডেট সময় ০৮:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭