ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়াল কিলারের ভূমিকায় অপূর্ব

আকাশ বিনোদন ডেস্ক : 

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ‘বড় ছেলে’ খ্যাত এই তারকা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তার অনবদ্য অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন দেশের শোবিজ অঙ্গন। তার নাটক-টেলিছবি মানেই দর্শকদের কাছে অন্যরকম কিছু।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি অপূর্ব কাজ করেছেন ‘ট্রল’ নামে একটি ওয়েব সিরিজে। এটির গল্প লিখেছেন স্বরুপ চন্দ্র দে। পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। ওয়েব সিরিজটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অপূর্বকে। তিনি রয়েছেন একজন সিরিয়াল কিলারের ভূমিকায়।

এটির গল্প সম্পর্কে নির্মাতা সঞ্জয় সমদ্দার জানান, ‘ট্রল’ একটা বিশুদ্ধ আবেগের গল্প। একটা সিরিয়াল কিলার। একের পর এক খুন। পুলিশের কাছে কোনো ক্লু নেই। বর্তমান সময়ের ট্রল নিয়ে প্রথমবারের মত বাংলাদেশে এই গল্প। অপূর্ব ভাই প্রত্যাশার চেয়ে ভালো অভিনয় করেছেন এখানে।’

অপূর্ব বলেন, ‘ঈদের পর একটু সময় নিয়েছি কাজে ফিরতে। অনেকগুলো কাজের প্রস্তাব পেয়েছি। তবে এই কাজটা একদমই আলাদা মনে হয়েছে। ইউনিক একটা গল্প ও চরিত্র। গল্পটা চেনা-জানা হলেও এরমধ্যে রয়েছে পরিবারের কাহিনি, ভাই-বোনের ভালবাসা-বেদনা, তারকার জীবনের কিছু কঠিন সময়, ট্রলসহ অনেক গল্পের মিশ্রণ।’

এই সিরিজটিতে অপূর্ব ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, তাসনিয়া ফারিন, রাশেদ জামান অপু, শাখাওয়ায়াত শিমুলসহ অনেক। খুব শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে ওয়েব ফিল্মটি প্রচার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরিয়াল কিলারের ভূমিকায় অপূর্ব

আপডেট সময় ১১:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০