ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উদ্ভাবনী স্টার্টআপের খোঁজে ‘আইডিয়াথন’

আকাশ আইসিটি ডেস্ক : 

উদ্ভাবনী স্টার্টআপের খোঁজে তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আইডিয়া প্রকল্পের উদ্যোগে ‘আইডিয়াথন’ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, জাতিগতভাবে আমাদের তরুণদের ঝুঁকি নেওয়ার যোগ্যতা রয়েছে। তারা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব জয় করবে। দেশে ইনোভেশন এবং এন্টারপ্রেইনিয়রস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রিকে যৌথভাবে কাজ করতে হবে।

‘লেটস স্টার্ট ইউ আপ’ স্লোগানে শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ৩০টির বেশি সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

আইডিয়া প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বিজিএমইএ সভাপতি রুবানা হক এবং স্টার্টআপ প্রকল্পের এডভাইজার টিনা এফ জাবিন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ উদ্যোগের উদ্যোক্তারা পাবেন দক্ষিণ কোরিয়ায় ছয় মাসের প্রশিক্ষণ, ইনকিউবেশন, ফান্ডিং, আন্তর্জাতিক পেটেন্টসহ কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনের সহযোগিতা। এছাড়া সেরা ২৫ উদ্যোগ পাবে বিশেষ মেনটরিং এবং সম্মাননাপত্র। তবে এজন্য বাংলাদেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক আগ্রহী স্টার্টআপগুলো অনলাইনে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।

২১ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। নিবন্ধন শেষে তাদের অংশ নিতে হবে আইডিয়াথন প্রতিযোগিতার সেরা স্টার্টআপ বাছাইপর্বে। প্রতিযোগিতায় সহ-আয়োজক হিসেবে রয়েছে কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার (কেপিসি) এবং কোরিয়া ইনভেনশন প্রমোশন অ্যাসোসিয়েশন (কাইপা)। এছাড়া রয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অফ জাস্টিস ও গ্লোবাল স্টার্টআপ ইমিগ্রেশন সেন্টার।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উদ্ভাবনী স্টার্টআপের খোঁজে ‘আইডিয়াথন’

আপডেট সময় ০৯:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০