ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা রেকর্ড হারে বৃদ্ধি

আকাশ আইসিটি ডেস্ক : 

করোনা মহামারীর এ সময়ে মানুষের ইন্টারনেট নির্ভরতা বেড়েছে আগের চেয়ে বহুগুণ। বিশেষ করে লকডাউন শুরুর পর থেকে মানুষ বাধ্য হয়েই ঘর থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস, শিক্ষা, চিকিৎসা এমনকি বিনোদনসহ যাপিত জীবনের সর্বক্ষেত্রেই ইন্টারনেটের প্রয়োগ করছে।

এ সময়ে মোবাইলে কথা বলার হার কমলেও বেড়েছে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ। মোবাইল অপারেটরগুলোর এ সময়ে আয়ে দেখা গেছে, ভয়েসের (কথা) চেয়ে ইন্টারনেট ব্যবহারের প্রবৃদ্ধি আগের চেয়ে বেশি।

ইন্টারনেট ব্যবহারকারী রেকর্ডসংখ্যক বেড়ে বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৬৪ লাখ ১০ হাজার। ঠিক এক মাসে এ সংযোগের পরিমাণ ছিল ১০ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার।

প্রতি মাসেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশে ইন্টারনেট ও মোবাইলের সক্রিয় সংযোগের হিসাব প্রকাশ করে থাকে। নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, জুলাই মাস শেষে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৮৭ লাখ ৪০ হাজার। জুন মাস শেষে যা ছিল ৯ কোটি ৪৯ লাখ ৫ হাজার।

এ হিসাব থেকে দেখা যায়, দেশে এক মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২৯ লাখ ৩৫ হাজার। তবে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ৬৪ লাখ ১০ হাজার। অবশিষ্ট ৮৫ লাখ ৭১ হাজার হল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার পাশাপাশি দেশে বেড়েছে মোবাইল সংযোগের সংখ্যাও।

জুলাই মাসে মোবাইল সংযোগ বেড়েছে ৩০ লাখের মতো। আর এতে এখন দেশে মোবাইল সংযোগের পরিমাণ হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ৮২ হাজার। নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি সর্বশেষ ৯০ দিনের মধ্যে সক্রিয় থাকা সিমকে মোবাইল সংযোগ এবং ইন্টারনেট ডেটা ব্যবহারকে সক্রিয় সংযোগ হিসেবে ধরে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা রেকর্ড হারে বৃদ্ধি

আপডেট সময় ০৯:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০