ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নাব্রির হ্যাটট্রিকে বায়ার্নের ৮ গোলের উৎসব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বায়ার্ন মিউনিখ গত মৌসুম শেষ করেছিল ট্রেবল (চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ) জিতে। এবার নতুন মৌসুমের শুরুতেও দেখা গেলো সেই দাপুটে বাভারিয়ানদের।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ২০২০/২১ মৌসুমে বুন্দেসলিগার প্রথম ম্যাচ খেলতে নেমেই শালকের জালে গোল উৎসব করেছে বায়ার্ন। সের্গে নাব্রির হ্যাটট্রিকে হ্যানসি ফ্লিকের শিষ্যরা রয়্যাল ব্লুজদের উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে।

গত মৌসুমেও আট গোলের জয় পেয়েছিল জার্মান জায়ান্টরা। ২০১৯/২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বায়ার্ন জিতেছিল ৮-২ গোলে। সেবার তারা ইউরোপ সেরার মুকুট পরেছিল অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে।

শালকের বিপক্ষে গোল উৎসবটা শুরু করেন নাব্রি। চতুর্থ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড। এরপর হ্যাটট্রিক করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৭ ও ৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করেন নাব্রি।

তার আগে দলের দ্বিতীয় গোল করেন লেয়ন গোরেটস্কা। এরপর ৩১তম পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন রবার্ট লেভানদভস্কি। গত মৌসুমে বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ৪৭ গোল করেছিলেন তিনি।

৬৯তম মিনিটে টমাস মুলারের গোলের দুই মিনিট পর বায়ার্নের জার্সিতে বুন্দেসলিগায় অভিষেক গোল করেন লেরয় সানে। চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটি ছেড়ে ৪৪.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় এসেছেন তিনি। ৮১তম মিনিটে বায়ার্নের শেষ গোলটি করেন বদলি তারকা মুসিয়ালা।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ২২ ম্যাচ অপরাজিত বাভারিয়ানরা। বায়ার্ন শেষ ম্যাচ হেরেছিল গত বছরের ৭ ডিসেম্বর, বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে। এরপর থেকে টানা ৩১ ম্যাচ অপরাজিত বায়ার্ন। যার মধ্যে ৩০ জয়ের পাশাপাশি আছে এক ড্র।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

কাজ প্রায় শেষ হলেও বাড়ল তৃতীয় টার্মিনালের ব্যয়

নাব্রির হ্যাটট্রিকে বায়ার্নের ৮ গোলের উৎসব

আপডেট সময় ০৮:৩৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০