ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রাণের অস্তিত্ব মিলতেই শুক্রগ্রহকে নিজেদের দাবি রাশিয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সম্প্রতি শুক্রগ্রহে প্রাণের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা। নাসা ঘোষণা করেছে, মহাকাশে ভিনগ্রহে প্রাণের সন্ধানে এবার তারা শুক্রগ্রহকে অগ্রাধিকার দেবে। এমন সময়ে রাশিয়া হঠাৎ দাবি করল, শুক্র গ্রহটি তাদের সম্পত্তি।

রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান দিমিত্রি রোগোজিন মস্কোয় একটি অনুষ্ঠানে দাবি করলেন, শুক্রগ্রহ রাশিয়ান গ্রহ। রাশিয়ারই সম্পত্তি। মস্কো টাইমস-কে দিমিত্রি বলেন, ‘আমাদের দেশ প্রথম এবং একমাত্র দেশ, যারা শুক্র গ্রহের মাটি ছুঁয়েছে।’

তার বক্তব্য, ৬০, ৭০ ও ৮০-র দশকে রাশিয়া একাধিকবার শুক্র গ্রহের মাটিতে নেমেছে। এবং রাশিয়ার মহাকাশযানই প্রথম ওই গ্রহ সম্পর্কে তথ্য পাঠিয়েছে পৃথিবীকে। গ্রহটি নরকের মতো। রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ঘোষণা করলেন, রাশিয়া স্বাধীন ভাবে ফের শুক্রগ্রহে অভিযান চালাবে। আর কোনও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে নয়।

সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, তারা শুক্রের বায়ুমণ্ডলে ফসফিন নামে একটি গ্যাস শনাক্ত করা গিয়েছে। যা গ্রহের বায়ুমণ্ডলের মধ্যে জীবনের উপস্থিতির নির্দেশ করতে পারে। পৃথিবীর বায়ুমণ্ডলেও এই গ্যাস রয়েছে।

নাসার পরবর্তী চারটি মিশনের মধ্যে দুটি শুক্র গ্রহকে কেন্দ্র করে। ইউরোপের এনভিশন মিশনও হবে শুক্রকে কেন্দ্র করে যেখানে নাসাও অংশীদার। নাসা জানিয়েছে, শুক্র গ্রহদের মধ্যে এমন এক গন্তব্য যা আমরা ছোট ছোট মিশন দিয়ে পৌঁছে যেতে পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাণের অস্তিত্ব মিলতেই শুক্রগ্রহকে নিজেদের দাবি রাশিয়ার

আপডেট সময় ০৮:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০