ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সন্তানদের দেখতে দুবাই গেলেন সঞ্জয় দত্ত

আকাশ বিনোদন ডেস্ক :

যমজ সন্তানদের দেখতে মুম্বাই থেকে দুবাই উড়াল দিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একটি চার্টার্ড ফ্লাইটে তিনি স্ত্রী মান্যতাকে নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সঞ্জয় দত্তের সহধর্মীনি দুবাই যাওয়ার সময়ে বিমানে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সঞ্জয়-মান্যতার যমজ সন্তান ইকরা ও শাহরান লকডাউনের কারণে দুবাই আটকে আছে। তাদের সঙ্গে কিছুদিন একান্তে সময় কাটাতে এই দম্পতি দেশ ত্যাগ করেছেন। সেখান ১০ দিনের অবকাশ কাটিয়ে আবারও তাঁরা মুম্বাই ফিরবেন।

এদিকে গত সপ্তাহে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্তের চিকিৎসা পুরোদমে শুরু হয়েছে। এরমধ্যে তাঁর প্রথম পর্যায়ের কেমোথেরাপি সফল হয়েছে। তবে আপাতত কিছুদিন বিরতি দিয়ে পরিবারকে সময় দেবেন ‘মুন্না ভাই এমবিবিএস’খ্যাত এই তারকা। মুম্বাই ফিরে তিনি আবারো কেমো নেওয়া শুরু করবেন। তাঁর আগে ‘শমসেরা’ সিনেমার বাকি থাকা কিছু দৃশ্যের শুটিংও সেরেছেন তিনি।

সঞ্জয় দত্তের ফুসফুসের ক্যান্সার বর্তমানে চতুর্থ পর্যায় রয়েছে। তিনি খুব শিগগিরই চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন বলেও জানা গেছে।

গত ১১ আগস্ট নিজের অসুস্থতার জন্য সিনেমা থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন সঞ্জয় দত্ত। এর আগে কয়েকদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সন্তানদের দেখতে দুবাই গেলেন সঞ্জয় দত্ত

আপডেট সময় ১১:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০