ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

যৌথ প্রযোজনার চলচ্চিত্র আপাতত বন্ধ

অাকাশ বিনোদন ডেস্কঃ

নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার। রোববার চলচ্চিত্র পরিবারের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানায় তথ্য মন্ত্রণালয়।

বৈঠকে চলচ্চিত্র পরিবারের পক্ষে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, অভিনেতা ফারুক, মিশা সওদাগর, রিয়াজ ও জায়েদ খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, যুগ্ম সচিব (চলচ্চিত্র) ইউছুব আলী মোল্লা, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপসচিব (চলচ্চিত্র) শাহীন আরা বেগমও ছিলেন বৈঠকে।

তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যসচিব মরতুজা আহমদের সভাপতিত্বে এই বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মনজুরুর রহমানও ছিলেন।

বৈঠকে বাংলাদেশের চলচ্চিত্রের ‘বিকাশ ও উন্নয়নের স্বার্থে’ অভিনেতা ফারুক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর একগুচ্ছ প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকের বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলচ্চিত্র বিষয়ে তিনটি সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।

উত্থাপিত প্রস্তাবগুলো পর্যালোচনা করে দেশের চলচ্চিত্রের স্বার্থে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা দ্রুত যুগোপযোগী ও পূর্ণাঙ্গ করে নতুন নীতিমালা তৈরির সিদ্ধান্ত হয়েছে।

“নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহীত হয়।”

এছাড়া এফডিসির তত্ত্বাবধানে ৫০টি এইচডি প্রজেক্টর মেশিন কিনে তা প্রেক্ষাগৃহে যুক্ত করার সিদ্ধান্তও হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

যৌথ প্রযোজনার চলচ্চিত্র আপাতত বন্ধ

আপডেট সময় ১১:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭