ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

পাহাড়ে ধর্ষণের সময় পুলিশ সদস্যকে গণপিটুনি

আকাশ জাতীয় ডেস্ক:  

খাগড়াছড়ির দীঘিনালায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের সময় এক পুলিশ কনস্টেবলকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

ধর্ষণের ঘটনায় মামলার পর ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব যুগান্তরকে জানিয়েছেন।

গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবলের নাম নাজমুল হাসান। তার বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার গোপালনগর গ্রামে। তিনি দীঘিনালা উপজেলার ভৈরফা অটলটিলা পুলিশক্যাম্পে কর্মরত।

ধর্ষণের শিকার কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়রে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ভারী এলাকায় পাহাড়ে সোমবার বিকালে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় রাতেই ভিকটিমের বাবা বাদী হয়ে পুলিশ কনস্টেবল নাজমুল হাসানের বিরুদ্ধে মামলা করেন।

পরে মঙ্গলবার সকালে তাকে দীঘিনালা থানা পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য নাজমুল হাসান দীঘিনালা থানার আওতাধীন অটলটিলা পুলিশক্যাম্পে কর্মরত। ধর্ষণের শিকার কিশোরীর বসতবাড়ি ক্যাম্পের পাশে হওয়ায় তার সঙ্গে নাজমুলের পূর্ব পরিচয় ছিল।

সোমবার বিকালে ক্যাম্পের পাশে জনজাগরণ বৌদ্ধ বিহারের বাগানে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন তিনি। এসময় স্থানীয়রা দেখে ফেলায় নাজমুল হাসানকে ঘিরে ফেলেন এবং তাকে আটক করে মারধর করেন।

পরে স্থানীয় পুলিশক্যাম্প ইনচার্জ সন্তোষ কুমার মজুমদারের জিম্মায় ছেড়ে দেয়া হয় নাজমুলকে।

এ ঘটনায় মামলার পর মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি উত্তম চন্দ্র দেব বলেন, ধর্ষণের অভিযোগে অটলটিলা পুলিশক্যাম্পের সদস্য নাজমুল হাসানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

পাহাড়ে ধর্ষণের সময় পুলিশ সদস্যকে গণপিটুনি

আপডেট সময় ০৪:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০