ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেন এই তরুণীকে আড়াল করছেন বরুণ ধাওয়ান?

অাকাশ বিনোদন ডেস্ক:

বেশ কয়েকদিন ধরেই বলিউডে জোর জল্পনা। সুজিত সরকার তাঁর নতুন ছবিতে কাস্ট করতে চলেছেন কোন নতুন অভিনেত্রীকে? কে তিনি? তা নিয়ে বেশ কিছুটা সাসপেন্স তৈরি করেছিলেন ছবির মুখ্য অভিনেতা বরুণ ধাওয়ান।

দুদিন আগেই একটি ছবি টুইট করেন অভিনেতা। যেখানে তাঁর পিছনে দাঁড়িয়ে রয়েছেন নায়িকা। বরুণকে স্পষ্ট দেখা গেলেও অভিনেত্রীর ছবিটি ঝাপসা। সেই থেকেই শুরু হয় নানা ধরনের জল্পনা।

অবশেষে সোশ্যাল সাইটে প্রকাশিত হল সেই নবাগতা অভিনেত্রীর নাম। বানিতা সাঁধু। পেশায় মডেল বানিতা কিছুদিন আগেই নজর কেড়েছিলেন একটি বিজ্ঞাপনে। ইংল্যান্ডের প্রবাসী ভারতীয় এই মডেলই হতে চলেছেন সুজিতের নয়া নায়িকা।

তবে দর্শকদের এই খবর জানাতে এত দেরি করলেন কেন পরিচালক সুজিত সরকার? জানা গিয়েছে, বানিতাকে কাস্ট করার ব্যাপারে সুজিত নিজেই বেশ কিছুটা ধন্দে ছিলেন। তাই বরুণের কথা প্রকাশ করলেও এতোদিন নায়িকার কথা বলেননি।

যে বিজ্ঞাপনের হাত ধরে বানিতা সেনসেশনাল হয়ে উঠেছিলেন সেই বিজ্ঞাপনও সুজিতই পরিচালনা করেছিলেন। ওই বিজ্ঞাপন চলার সময়েই ‘অক্টোবর’ ছবির চিত্রনাট্য লিখছিলেন সুজিত সরকার ও জুহি চতুর্বেদী।

শুটিংয়ের মাঝেই সুজিতের মনে হয় বানিতা সেই মেয়েটি, যার খোঁজ করছেন তাঁরা দু’জন। ভাবা মাত্রই বানিতার একটি ছবি তুলে জুহিকে পাঠান সুজিত। সেই মুহূর্তে তাঁরা কোনও সিদ্ধান্ত নেননি।

পরবর্তীকালে বরুণকে সিলেক্ট করার বেশ কয়েকদিন পর তাঁরা বানিতাকে এই চরিত্রের জন্য বেছে নেন। আপাতত মুম্বাইয়ে সুজিতের ওয়ার্কশপ করছেন বানিতা। আগামী অক্টোবর মাস থেকে শুরু হবে শুটিং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কেন এই তরুণীকে আড়াল করছেন বরুণ ধাওয়ান?

আপডেট সময় ১২:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭