ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

সর্বশক্তি নিয়ে ভোটের মাঠে থাকবে জাপা: জি এম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, প্রতিটি উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা শেষ মুহুর্ত পর্যন্ত মাঠে থাকবে। তিনি বলেন, দেশের মানুষ পল্লীবন্ধুর লাঙ্গল প্রতীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। তাই চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে সর্ব শক্তি নিয়েই ভোটের মাঠে থাকবে জাতীয় পার্টি। নির্বাচনে বিজয়ের জন্যই লড়বে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী।

আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণকালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সভাপতি গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং সৈয়দ আবু হোসেন বাবলা এমপি মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন।
সাক্ষাতকার গ্রহণ শেষে মনোনয়ন বোর্ড ঢাকা-৫ আসনে মীর আব্দুস সবুর আসুদ এবং নওগাঁ-৬ আসনে কাজী গোলাম কবিরকে জাতীয় পার্টির মনোনয়ন দেয়।

জাতীয় শ্রমিক পার্টিতে অন্তর্ভূক্ত হচ্ছে আরো ৮ প্রকার মটরযান শ্রমিক। জাতীয় পার্টির নবম কাউন্সিলে জাতীয় মটর শ্রমিক পার্টিকে সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। জাতীয় মটর শ্রমিক পার্টিকে আরো গতিশীল করতে ৮টি শ্রমিক সংগঠনের কমিটি গঠনে নির্দেশনা দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাকের আবেদনের প্রেক্ষিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ এই নির্দেশনা দেন।

এই নির্দেশনায় বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, কাভার্ড ভ্যান শ্রমিক, ভারী যানবাহন শ্রমিক, মাইক্রো/প্রাইভেট কার শ্রমিক, সিএনজি/থ্রি-হুইলার শ্রমিক (ইউনিয়নসহ) এবং ব্যাটারী চালিত অটো রিকশা শ্রমিক (ইউনিয়নসহ) কমিটি গঠন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সর্বশক্তি নিয়ে ভোটের মাঠে থাকবে জাপা: জি এম কাদের

আপডেট সময় ০৫:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০