ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও গ্রিসের শরণার্থী শিবিরে আগুন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

গ্রিসের শরণার্থী শিবিরে নতুন করে আগুন লেগেছে। ছাই হয়ে গেছে আরও কয়েকটি শিবির। সমালোচকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শরণার্থী নীতি বদল করা উচিত।

বুধবার রাতে নতুন করে আগুন লাগে গ্রিসের শরণার্থী শিবিরে। মঙ্গলবার রাতের আগুনে অনেকগুলি শিবির পুড়ে গেছিল। উদ্বাস্তুরা পালিয়েছিলেন। এবার বাকি শিবিরগুলিও পুড়ে গেল।

আগুন লাগার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় মিডিয়ার রিপোর্ট, শরণার্থীরাই শিবিরে আগুন লাগিয়েছেন। কারণ লকডাউনের কড়াকড়ি নিয়ে তারা অত্যন্ত অখুশি ছিলেন। একজন শরণার্থীর করোনা হওয়ার পর এই শিবিরগুলিতে কঠোরভাবে লকডাউন চালু করা হয়েছিল। আগুন লাগার পর সরকার যে তদন্ত শুরু করেছে, তাতে শরণার্থীরাও সন্দেহের বাইরে থাকছেন না। তারাই আগুন লাগিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রিসের অভিবাসন মন্ত্রীও আগুন লাগানোর তত্ত্বে বিশ্বাসী। তিনি বলেছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে এ কথা মানতেই হয় যে, শরণার্থীদের কোয়ারেন্টিন করার পরই আগুন লাগল।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার যে বেআইনি কাজ হয়েছে, তা বরদাস্ত করা হবে না। দোষীদের শাস্তি দেয়া হবে। যারা আশ্রয়প্রার্থী, তাদের আইনশৃঙ্খলা মেনে চলতেই হবে।

তবে সমালোচকরা গ্রিক কর্তৃপক্ষ ও ইইউ-র কড়া সমালোচনা করেছেন। তারা বলেছেন, শরণার্থীদের শিবিরগুলিতে ঠাসাঠাসি করে রাখা হয়েছিল। আগুন লাগার সময় শিবিরগুলিতে ১২ হাজার উদ্বাস্তু ছিলেন। অথচ থাকার কথা তিন হাজারের মতো।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও গ্রিসের শরণার্থী শিবিরে আগুন

আপডেট সময় ১১:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০