ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রুকলারের বিকল্প গুগলে

আকাশ আইসিটি ডেস্ক :  

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ট্রুকলার অ্যাপটি ব্যাপক জনপ্রিয়। এই অ্যাপটি অপরিচিত নম্বর থেকে আসা কলের আইডেন্টিটি জানতে সাহায্য করে। অর্থাৎ ফোন কল ফ্রড আটকাতে কার্যকরী এই অ্যাপ। তবে এবার এই অ্যাপকে সরাসরি টক্কর দেবে গুগলের নতুন ফিচার। সার্চ ইঞ্জিন গুগল কয়েকদিন আগেই, ভেরিফায়েড কলস ফিচার নিয়ে এসেছে। এবার গুগল ফোন অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে ভেরিফাইড কলস ফিচারকে।

গুগলের ভেরিফায়েড কলস ফিচার ইউজারদের জানাবে, কে কল করছে এবং কল করার পিছনে কারণ কী। এছাড়াও কলারের লোগো ও দেখা যাবে। সারা বিশ্বে ফ্রড কল একটি বড় সমস্যা, আর তা থেকে এবার মুক্তি দেবে এই ফিচার, এমনটাই মনে করছে গুগল। এই ফিচার স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী রোল আউট করা হচ্ছে।

এদিকে গুগল ফোন অ্যাপে ভেরিফাইড কলস ফিচার চলে আসায় জনপ্রিয়তা অনেকটাই কমবে ট্রুকলারের। কারণ মানুষ আলাদা করে আর অ্যাপ ডাউনলোড করবে না। গুগল জানিয়েছে এই ফিচারের মাধ্যমে কোনও ধরনের ব্যবসায়িক কল করার ক্ষেত্রে, ব্যবহারকারী কে কল করছে এবং কেন করছে তা দেখা যাবে। এছাড়াও ব্যবসায়ের ভেরিফাইড ব্যাচও গুগল দ্বারা ভেরিফাই করা নম্বরটিতে দেখা যাবে।

গুগল ফোন অ্যাপ ফোনের ডায়ালার হিসাবে কাজ করে। এই অ্যাপ গুগলের পিক্সেল ও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করা যাবে। গুগলের তরফে জানানো হয়েছে, কিছুদিন মধ্যেই এই অ্যাপের জন্য একটি নতুন আপডেট আনা হবে, যেখানে ভেরিফায়েড কলস ফিচার অন্তর্ভুক্ত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রুকলারের বিকল্প গুগলে

আপডেট সময় ০৯:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০