ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হুয়াওয়ের সদর দপ্তর থেকে প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশের ১০ শিক্ষার্থী

আকাশ আইসিটি ডেস্ক : 

হুয়াওয়ে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচির বিজয়ী শিক্ষার্থীদের চীনের প্রশিক্ষণ পর্ব সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।

প্রশিক্ষণ পর্বের উদ্বোধনী আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান এবং হুয়াওয়ে বেইজিং দপ্তরের পরিচালক জেসি প্যান।

হুয়াওয়ের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে খাত সংশ্লিষ্ট জ্ঞানের সমন্বয় ঘটানোর এ উদ্যোগের প্রশংসা করেন মাহবুজ উজ জামান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যাত্রায় অংশীদার হিসেবে হুয়াওয়েকে নিয়ে তার আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচিত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

জেসি প্যান তার বক্তব্যে উদ্ভাবনী শক্তিকে পুঁজি করে হুয়াওয়ের সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়কে তুলে ধরেন, পাশাপাশি সুদক্ষ জনশক্তির ওপর নির্ভর করে একটি যোগাযোগনির্ভর ও বুদ্ধিমত্তাসম্পন্ন বিশ্ব গঠনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

নির্বাচিত শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে জেসি প্যান বলেন, এ কর্মসূচির মাধ্যমে হুয়াওয়ের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি নিশ্চিতে নির্বাচিত শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে সহায়তা করা।

প্রশিক্ষণ পর্ব শেষ হবে শুক্রবার (১১ সেপ্টেম্বর)।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হুয়াওয়ের সদর দপ্তর থেকে প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশের ১০ শিক্ষার্থী

আপডেট সময় ০৮:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০