ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

নির্বাচন কমিশনে শেষ পেরেক ঠুকেছে সরকার: বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক:  

বর্তমান সরকারকে ভোটারবিহীন ফ্যাসিস্ট সরকার আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকার একতফাভাবে ক্ষমতায় থাকার পথ পরিষ্কার করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে ভোটগ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) প্রতি ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইনসহ অনেকগুলো মৌলিক সংশোধনী আনতে নির্বাচন কমিশনের উদ্যোগ অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, সরকার নির্বাচন কমিশনে শেষ পেরেক ঠুকেছে। কমিশনের ক্ষমতা কমিয়ে নিজের ক্ষমতা একতরফা করতে চায় সরকার।

বিএনপি মহাসচিব বলেন, প্রস্তাবিত আরপিও (ভোট গ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ) এর মাধ্যমে আগামীতে নির্বাচন কমিশনবিহীন প্রহসনের নির্বাচন সরকার করতে চায়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে লে ডো’র-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর

নির্বাচন কমিশনে শেষ পেরেক ঠুকেছে সরকার: বিএনপি

আপডেট সময় ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০