ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

প্রকল্পের কাজে দায়িত্ব পালনে ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে চলমান বিভিন্ন প্রকল্পের কাজে দায়িত্ব পালনে ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশে চলমান প্রকল্পসমূহে দায়িত্বপ্রাপ্তদের যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে, এর কোনো ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশনের (সাসেক) আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ আহবান জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ এশিয়ার ৭টি দেশের ২১টি উপ-আঞ্চলিক সড়ক করিডোর উন্নয়নের ধারাবাহিকতায় অগ্রাধিকার ভিত্তিতে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এ সময় তিনি রাজনৈতিক প্রসঙ্গ তুলে ধরে বলেন, এ দেশের রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হবার কোন রেকর্ড নেই।

বিএনপিতে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে তাদের নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে অতি সখ্যতার জন্য।

বিএনপি মহাসচিবের পার্লামেন্টের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শক্তিশালী বিরোধী দল সংসদীয় রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে খুব গুরুত্বপূর্ণ। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং পার্লামেন্টের ওপর দায় চাপাচ্ছে।

তিনি বলেন, বিএনপির যেই কয়জন সংসদ সদস্য আছেন তারাই বেশি মিডিয়ায় ফোকাস হচ্ছেন, এ ক্ষেত্রে স্পিকার সবাইকেই সমান সুযোগ দিচ্ছেন, কেউ কোন বৈষম্যের অভিযোগ দিতে পারবেন না।

বিএনপির সংসদ সদস্যরা পার্লামেন্টে নিয়মিত কথা বলার সুযোগ পাচ্ছেন, সে হিসেবে সরকার দলের সদস্যরা প্রতিদিন তেমন সুযোগ পাচ্ছেন না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংসদে বিএনপির সদস্য সংখ্যা কম, জনগণ তাদের ভোট দেয়নি, সে দোষ কি সরকারের নাকি পার্লামেন্টের? তাদের শক্তি সংকুচিত হয়েছে, সেটাও কি সরকারের দায়?

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

প্রকল্পের কাজে দায়িত্ব পালনে ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা

আপডেট সময় ০৩:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০