ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসেঞ্জারে ৫ জনের বেশি মেসেজ ফরওয়ার্ড করা যাবে না

আকাশ আইসিটি ডেস্ক :  

ভুয়া খবর বা গুজব ঠেকাতে নতুন পদক্ষেপ হাতে নিয়েছে ফেসবুক মেসেঞ্জার। এখন থেকে মেসেঞ্জারে একই মেসেজ ৫ জনের বেশি কাউকে ফরওয়ার্ড করা যাবে না। ইউজাররা একবারে কেবল পাঁচ জন অন্য ইউজারকে বা পাঁচটি গ্রুপে কোনো মেসেজ ফরোয়ার্ড করতে পারবে।

এই নতুন লিমিট বেঁধে দেওয়ার বিষয়টির কথা মার্চ মাসে প্রথমবার সামনে এসেছিল। বেশ কিছুদিন ধরে এটি পরীক্ষাধীন অবস্থায় ছিল, এখন এটি পর্যায়ক্রমে সমস্ত ইউজারের জন্য রোলআউট করা হচ্ছে। এখন থেকে কোনো ফেসবুক মেসেঞ্জার ইউজার, কোনো মেসেজ ৫ জনের বেশি ইউজারের সাথে শেয়ার করতে চাইলে, তৎক্ষণাৎ একটি নোটিফিকেশন প্রদর্শিত হবে – ‘ফরোয়ার্ডিং লিমিট রিচড।’

এই বিষয়ে বৃহস্পতিবার একটি ব্লগ পোস্টে মেসেঞ্জার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডিরেক্টর জে সুলিভান বলেন, ‘নতুন ফরোয়ার্ডিং লিমিট, ভাইরাল হওয়া ভুল তথ্য এবং ক্ষতিকারক কন্টেন্ট ছড়িয়ে পড়ার বিষয়টি কিছুটা হলেও কমাতে সক্ষম হবে।’

বছর দুয়েক আগে, ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এই ধরনের লিমিট বেঁধে দেওয়া হয়েছিল। এমনকি হোয়াটসঅ্যাপের এই ধরনের মেসেজগুলোতে ‘ফরোয়ার্ডেড’ লেবেল দেখতে পাওয়া যায়।

এখন দেখার বিষয়, মেসেঞ্জারে এই লিমিটটি কতটা কার্যকরী হয়। প্রসঙ্গত, আইওএস ডিভাইসের মেসেঞ্জারে অ্যাপ্লিকেশন লক ফিচার উপলব্ধ হয়েছে, খুব তাড়াতাড়ি অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও এই ফিচারটি দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেসেঞ্জারে ৫ জনের বেশি মেসেজ ফরওয়ার্ড করা যাবে না

আপডেট সময় ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০