ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

আত্মহত্যার হুমকি নয়, আকর্ষণ তৈরির জন্য স্ট্যাটাস : মিষ্টি জান্নাত

অাকাশ বিনোদন ডেস্ক:

আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত স্ট্যাটাস দিয়েছেন, ‘শাকিব যদি আমার সঙ্গে অভিনয় না করে, তাহলে আমি আত্মহত্যা করব!’ এরপর অনেকটা সময় তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যায় নিজেই প্রথম আলোকে ফোন করে জানান, তিনি শাকিব খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘প্রেমবাজ’। পরিচালনা করবেন সজল আহমেদ। প্রযোজনা করবে তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাভেন মাল্টিমিডিয়া। শাকিব খান কাল মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। সেখান থেকে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে শুটিংয়ের তারিখ চূড়ান্ত করবেন। তবে অক্টোবর মাসে ছবির শুটিং করতে চান তিনি।

স্ট্যাটাস দিয়ে মুঠোফোনটি বন্ধ রেখেছেন কেন? ‘ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। খেয়াল করিনি।’ ফেসবুকে এ ধরনের স্ট্যাটাস দেওয়ার মানে কী? একটু হেসে মিষ্টি জান্নাত বললেন, ‘আসলে “প্রেমবাজ” ছবিতে এটা আমার সংলাপ। ছবির ব্যাপারে সবার আকর্ষণ তৈরির জন্য এই স্ট্যাটাস দিয়েছি।’

ভারতের বাংলা ছবির জনপ্রিয় নায়ক সোহমের সঙ্গে অভিনয় করছেন মিষ্টি জান্নাত। ছবির নাম ‘আমার প্রেম তুমি’। আর মাত্র ৪/৫ দিন শুটিং করলেই ছবির কাজ শেষ হবে। এ ছাড়া তিনি যৌথ প্রযোজনার ছবি ‘তুই আমার রানী, আমি তোর রাজা’তে কাজ করছেন।

মিষ্টি জান্নাত বললেন, ‘আমি এ পর্যন্ত যে কয়টি ছবিতে অভিনয় করেছি, সব কটিতেই একা কাজ করেছি। কখনো দ্বিতীয় নায়িকা হওয়ার কথা ভাবিনি। এ কারণেই শাপলা মাল্টিমিডিয়ার দুটি ছবিতে চুক্তি করার পর যখন জানতে পেরেছি, তখন সাইনিং মানি ফিরিয়ে দিয়েছি।’

চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘আমি নেতা হব’ ছবিতে অভিনয় করার কথা ছিল মিষ্টি জান্নাতের। গত ২৩ জুন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে তা জানানো হয় সংবাদমাধ্যমগুলোকে। কিন্তু ছবির শুটিং শুরু হওয়ার পর জানা গেল, ‘আমি নেতা হব’ ছবিতে অভিনয় করছেন না মিষ্টি জান্নাত। পরে জানা গেছে, ‘আমি নেতা হব’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন মিষ্টি জান্নাত। কিন্তু এই চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। মিষ্টি জান্নাত জানান, তিনি একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মামলা হামলা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন। এদিকে শাপলা মিডিয়া থেকে জানিয়ে দেওয়া হয়, এই ছবিতেও অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম।

মিষ্টি জান্নাতের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘তুমি আমার’। এই ছবিতে তিনি অভিনয় করেছেন সাইমন সাদিকের বিপরীতে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

আত্মহত্যার হুমকি নয়, আকর্ষণ তৈরির জন্য স্ট্যাটাস : মিষ্টি জান্নাত

আপডেট সময় ০৮:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭