ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শাকিবের সঙ্গে অভিনয়, নইলে আত্মহত্যার হুমকি নায়িকার

অাকাশ বিনোদন ডেস্ক:

‘শাকিব যদি আমার সঙ্গে অভিনয় না করে, তাহলে আমি আত্মহত্যা করব!’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ সোমবার এই স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এমন হুমকি দেওয়ার মানে কী?

মিষ্টি জান্নাত এ ব্যাপারে আলাদা করে কিছু বলতে চাননি। এরপর নিজের মুঠোফোনটি বন্ধ করে দেন তিনি।

চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘আমি নেতা হব’ ছবিতে অভিনয় করার কথা ছিল মিষ্টি জান্নাতের। গত ২৩ জুন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে থেকে তা জানানো হয় সংবাদমাধ্যমগুলোকে। কিন্তু ছবির শুটিং শুরু হওয়ার পর জানা গেল, ‘আমি নেতা হব’ ছবিতে অভিনয় করছেন না মিষ্টি জান্নাত।

পরে জানা গেছে, ‘আমি নেতা হব’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন মিষ্টি জান্নাত। কিন্তু এই চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। পরে মিষ্টি জান্নাত জানান, তিনি একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মামলা হামলা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন। এদিকে শাপলা মিডিয়া থেকে জানিয়ে দেওয়া হলো, এই ছবিতেও অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম।

পরপর দুটি ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় খুবই হতাশ মিষ্টি জান্নাত।

মিষ্টি জান্নাতের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘তুমি আমার’। এই ছবিতে তিনি অভিনয় করেছেন সাইমন সাদিকের বিপরীতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাকিবের সঙ্গে অভিনয়, নইলে আত্মহত্যার হুমকি নায়িকার

আপডেট সময় ০৮:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭