ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শচীনের রেকর্ড ছুঁলেন কোহলি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখাই শুধু নয়, ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টও অর্জন করলেন বিরাট কোহলি। এতদিন এই রেকর্ড ছিল কিংবদন্তী শচীন টেন্ডুলকারের দখলে।

তাকে স্পর্শ করলেন ভারতের অধিনায়ক। তার পয়েন্ট এখন ৮৮৭।

১৯৯৮ সালে সমসংখ্যক পয়েন্ট পেয়েছিলেন টেন্ডুলকার। একদিনের আন্তর্জাতিকের মতোই টি-২০তেও ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষেই আছেন বিরাট।

একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে ৫-০ হোয়াইটওয়াশ করেছে ভারত। এর ফলে তিন পয়েন্ট পেয়েছে বিরাটের দল। অস্ট্রেলিয়া ও ভারত দু’দলেরই পয়েন্ট ১১৭। তবে ভগ্নাংশে এগিয়ে থাকায় দু’নম্বরে অস্ট্রেলিয়া। তিন নম্বরে ভারত।

এই সিরিজে দুটি শতরানসহ ৩০২ রান করেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। এর ফলে তিনি পাঁচ ধাপ উন্নতি করে এখন ৯ নম্বরে। মহেন্দ্র সিংহ ধোনি দু’ধাপ উঠে রোহিতের ঠিক পরে।

সিরিজে ১৫টি উইকেট নিয়ে রেকর্ড করেছেন বুমরাহ। এর আগে কোনও বোলার দু’দেশের পাঁচ ম্যাচের সিরিজে ১৫টি উইকেট নিতে পারেননি। এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তিনি চার নম্বরে উঠে এসেছেন। এটাই তার সেরা র‌্যাঙ্কিং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া প্রিয় শিক্ষার্থীকে শিক্ষকের উপহার

শচীনের রেকর্ড ছুঁলেন কোহলি

আপডেট সময় ০৮:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭