ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেশসেরা নায়িকা তানজিন তিশা

আকাশ বিনোদন ডেস্ক :  

গ্রামের সহজ-সরল মেয়ে নন্দিনী। সে একদিন শহরে আসে। কিন্তু শহরে তার আশ্রয়দাতা তাকে হেনস্তা করে। সেখান থেকে পালিয়ে গিয়ে নন্দিনী একটি অফিসে চাকরি নেয়। সেখানে এক সহকর্মীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে করে।

কিন্তু নন্দিনীর অতীতের কিছু কথা জেনে ছেলেটি তাকে ছেড়ে চলে যায়। ঘটনাচক্রে নন্দিনীকে জেলেও যেতে হয়। এভাবে জীবনের নানা বাঁক পেরিয়ে একদিন সে নাম লেখায় চলচ্চিত্রে। অভিনয় প্রতিভা দিয়ে হয়ে ওঠে দেশসেরা নায়িকা।

এমনই চমৎকার গল্পে নির্মিত হচ্ছে সাত পর্বের ওয়েব সিরিজ ‘শিকল’। এটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। ওয়েব সিরিজটির কেন্দ্রীয় চরিত্র নন্দিনীর ভূমিকায় অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা তানজিন তিশা। তার বিপরীতে আছেন শতাব্দি ওয়াদুদ।

এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করছেন তিশা। পুরো সিরিজেই রয়েছে তার চরিত্রটির নানা বাঁক। এ প্রসঙ্গে তিশা জানান, ‘নন্দিনীকে ঘিরেই ওয়েব সিরিজটির গল্প। গল্পটা পড়ে ভালো লেগেছে। এক গল্পে একজন নারীর এতগুলো চরিত্র! লোভ সামলাতে পারলাম না।’

সিরিজটির পরিচালক সঞ্জয় সমাদ্দার জানান, ‘মঙ্গলবার থেকে ঢাকায় ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছে। চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তানজিন তিশা এবং শতাব্দি ওয়াদুদ দুজনেই চমৎকার অভিনেতা। আশা করছি দারুণ কিছু উপহার দিতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় দুটি জাহাজ ডুবল, তীব্র আতঙ্ক

দেশসেরা নায়িকা তানজিন তিশা

আপডেট সময় ১১:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০