ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অভিযুক্ত রিয়ার সমর্থনে তাপসী পান্নু ও বিদ্যা বালান

আকাশ বিনোদন ডেস্ক :  

নোদন জগতে এখন বহুল উচ্চারিত নাম রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পেছনে রিয়া চক্রবর্তীর ভূমিকা আছে বলে সন্দেহ অনেকের।

১৫ কোটি রুপি আত্মসাৎ, মহেশ ভাটের সঙ্গে সম্পর্ক, বার্তালাপ ফাঁস থেকে শুরু করে ইদানীং মাদক সংশ্লিষ্টতার অভিযোগও এসেছে তার বিরুদ্ধে।
সংবাদমাধ্যমগুলো আর অগণিত সিনেপ্রেমীর নিশানায় যখন রিয়ার নাম তখন তার সমর্থনে পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, তাপসী পান্নুসহ কয়েকজন।

রিয়া চক্রবর্তী এই ঘটনার মূল অভিযুক্ত কিনা তা যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ সবকিছুই তদন্তসাপেক্ষ। কিন্তু তার আগেই মিডিয়া তাকে দোষী সাব্যস্ত করে দিয়েছে বলে দাবি করেছেন বলিউডের কয়েকজন অভিনেত্রীদের। এ বিষয়ে সরব হয়েছেন তাপসী পান্নু, বিদ্যা বালান এবং লক্ষ্মী মাঞ্চু।

সম্প্রতি লক্ষ্মী একটি টুইটার পোস্টে লেখেন, রাজদীপ সরদেসাইয়ের সঙ্গে রিয়া চক্রবর্তীর পুরো সাক্ষাৎকারটি দেখলাম। মিডিয়া রিয়াকে দৈত্যের মতো রূপ দিয়েছে। আর তাই বেশিরভাগ মানুষ চুপ করে আছে। আমি সত্যিটা জানিনা। আমি সত্যিটা জানতে চাই এবং আশাকরি সত্যিটা সামনে আসবে খুব স্পষ্টভাবে। আইনের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। যে সকল সংস্থা তদন্ত করছে তাদের উপরেও ভরসা আছে। কিন্তু যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ কি এই নৃশংস ব্যবহার এবং একজনের পরিবারের উপর এই রকম লিঞ্চিং আমরা বন্ধ রাখতে পারি না?

তিনি আরও বলেন, এই মিডিয়ার জন্য গোটা পরিবারের উপর যে যন্ত্রণা যাচ্ছে আমি তা কল্পনা করতে পারছি। আমার সঙ্গে এরকম কিছু হলে আমি চাইতাম আমার সহকর্মীরা আমার পাশে দাঁড়াক। যতক্ষণ না পর্যন্ত রিয়া দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ এই কাজটি বন্ধ হোক। আমরা কেমন হয়ে গিয়েছি তা দেখে সত্যিই আমার কষ্ট হয়। আমি আমার সহকর্মীর পাশে আছি।

এরপরই বিদ্যা বালান টুইট করেন, সত্যি কথা স্পষ্ট বলার জন্য ঈশ্বর তোমার মঙ্গল করুক লক্ষ্মী। খুব দুঃখজনক যে এমন একজন উজ্জ্বল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে মিডিয়াতে সার্কাস তৈরি করা হয়েছে। একইসঙ্গে বলব, একজন নারী হিসেবে রিয়া চক্রবর্তীর অবস্থা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। দোষী প্রমাণিত হওয়া পর্যন্ত তো একজন নির্দোষ থাকে। নাকি নির্দোষ প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত একজনকে অপরাধী বলেই ভেবে নেওয়া হয়? একজন নাগরিকের সাংবিধানিক অধিকারকে সম্মান করুন।

অভিনেত্রী তাপসী পান্নু একটি টুইট করে বলেন, সুশান্তকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না। রিয়াকেও আমি চিনি না। কিন্তু আমি জানি, আইন নিজের হাতে তুলে নিয়ে একজনকে, যিনি এখনো দোষী প্রমাণিত হন নি, তাকে অপরাধী বানানো ঠিক নয়। শান্তির জন্য নিজের দেশের আইনকে বিশ্বাস করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অভিযুক্ত রিয়ার সমর্থনে তাপসী পান্নু ও বিদ্যা বালান

আপডেট সময় ১০:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০