ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

রণবীর-ভিকি সবাই মাদকাসক্ত, পরীক্ষা করার দাবি কঙ্গনার

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড তারকা রণবীর সিং, রণবীর কাপুররা নাকি নিষিদ্ধ মাদকে আসক্ত! এমনই দাবি তুলে তাদের রক্ত পরীক্ষার আহ্বান করেছেন ‘বিতর্কের রানী’ কঙ্গনা রনৌত।

বলিউড ‘কুইন’-এর বিস্ফোরক মন্তব্য, রণবীররা নাকি নিষিদ্ধ মাদক কোকেইন-এ আসক্ত বলে শোনা যায়।

সুশান্ত মামলায় সম্প্রতি মাদক চক্রের সংশ্লিষ্টতা কথা উঠে এসেছে। বুধবার (০২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এক টুইট বার্তায় কঙ্গনা লেখেন, ‘আমার অনুরোধ, রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখার্জি, ভিকি কৌশলদের মাদক পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হোক। শোনা যায়, এই তারকারা নাকি কোকেইনে আসক্ত। আমি চাই বিষয়টা প্রকাশ্যে আসুক। কারণ, এই তারকারা যুব সম্প্রদায়ের কাছে অনুপ্রেরণা। তারা নিজেদের স্বচ্ছ প্রমাণ করুন। ’

প্রসঙ্গত, সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, ৯৯ শতাংশ বলিউড অভিনেতা কোনও না কোনওভাবে মাদক নিয়েছেন। তার মতে, কেউ শারীরিক সমস্যার কারণে, কেউ বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজেদের সংশোধন করেছেন। কেউ আবার গোটা যৌবন মাদকের নেশা করার পর এটা ছেড়েছেন। যদি গণনা করা যায়, তাহলে দেখা যাবে ৯৯ শতাংশ তারকা কোনও না কোনও ভাবে মাদক নিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরই জুলাই মাসে করণ জোহরের বাড়িতে আয়োজিত একটি পার্টির ভিডিও প্রকাশ্যে আসে। আর তারপরই অভিযোগ ওঠে ওই পার্টিতে উপস্থিত তারকারা মাদক সেবন করছিলেন। পার্টিতে উপস্থিত দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, অর্জুন কাপুর, শহীদ কাপুর, অয়ন মুখার্জি, মালাইকা অরোরাদের মধ্যে বেশিরভাগজনই মাদক সেবন করেছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও পরে মাদক সেবনের অভিযোগ খারিজ করেছিলেন করণ জোহর। তার দাবি ছিল, ওই পার্টিতে তার বৃদ্ধা মা হিরো জোহর ছিলেন। সেখানে কীভাবে মাদক সেবনের কথা উঠতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

রণবীর-ভিকি সবাই মাদকাসক্ত, পরীক্ষা করার দাবি কঙ্গনার

আপডেট সময় ১০:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০