ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অসুস্থ সাইফউদ্দিন, করোনা পরীক্ষায় নেগেটিভ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের চারটি ধাপ শেষ হয়ে পঞ্চম ধাপের অনুশীলন চলছে। জাতীয় দলের প্রায় সবাই অনুশীলনে যোগ দিলেও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন উপস্থিত হতে পারেননি।

অনুশীলনে যোগ না দেওয়ার কারণ সাইফউদ্দিন অসুস্থ। দুই-তিন দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) তার করোনা পরীক্ষা করা হয়েছে। আশার কথা হলো, ফলাফল নেগেটিভ।

বুধবার (০২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন, সাইফউদ্দিনের অনুশীলনে ফিরতে আরও সপ্তাহখানেক কিংবা তার বেশি সময়ও লাগতে পারে।

বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘সাইফউদ্দিনের জ্বর ছিল দুই দিন। আজকে একটু ভালো। ওষুধ চলছে। এখন ফেনীতে আছে। করোনা পরীক্ষা করিয়েছিল। ভালো খবর, নেগেটিভ এসেছে। অনুশীলনে ফিরতে সময় লাগবে, কমপক্ষে এক সপ্তাহ তো লাগবেই। কেননা এখনো জ্বর কমেনি। তাছাড়া জ্বর সেরে গেলেও ক্লান্তি থাকবে। অনুশীলন শুরু করতে এক সপ্তাহ তো লাগবেই। বেশিও লাগতে পারে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অসুস্থ সাইফউদ্দিন, করোনা পরীক্ষায় নেগেটিভ

আপডেট সময় ০৯:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০