ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

ইসরায়েলি বিমানের আমিরাতে অবতরণ ভারী যন্ত্রণার: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ বলেছেন, ইসরায়েলি বিমানের আমিরাতে অবতরণ আমাদের জন্য ভারী যন্ত্রণার, আর যখন সেই ফ্লাইটের নাম হয় কিরয়াত ঘাট। এটা আরব-ইসরায়েল সংঘাতে আরবদের অবস্থানের স্পষ্ট লঙ্ঘন।

সোমবার রামাল্লায় সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ইসরায়েল-আমিরাত সম্পর্ক স্বাভাবিকীকরণ আরব-ইসরায়েল সংঘাতে আরবদের অবস্থানের স্পষ্ট ও নির্লজ্জ লঙ্ঘন।

তিনি বলেন, ওই ফ্লাইটের নাম কিরয়াত ঘাট, যা দখল হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে নির্মিত একটি অবৈধ ইসরায়েলি বসতির নামে।

তবে যেসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের অভিবাদন জানান আশতিয়াহ। তিনি বলেন, কয়েকটি আরব দেশকে চাপ দিয়েও ব্যর্থ হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তার মতে, এখন আমিরাতের বিমানও জেরুজালেমে অবতরণ করবে। আমরা এক কঠিন আরব যুগে বসবাস করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলি বিমানের আমিরাতে অবতরণ ভারী যন্ত্রণার: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:০০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০