ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

শাবির শিক্ষার্থীরা ক্লাসের জন্য পাচ্ছেন ফ্রি এমবি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে বন্ধ আছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস শুরু করেছে। আর এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে সাড়া মিলেছে এমনটা দাবি করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে রিভিউ ক্লাসের ব্যবস্থা করে সকলের মতামতের ভিত্তিতে নেওয়া হবে পরীক্ষা। হবে না কোনও সেশন জট। অনলাইনে ক্লাস করতে গেলে যাদের বাসায় ওয়াইফাই নেই তাদের এমবি কিনতে হবে। এজন্য আমরা জিপির সঙ্গে যোগাযোগ করে শাবির দুই হাজার দুই শত ১৬ জন শিক্ষার্থীদেরকে ১৫ জিবি করে ফ্রি ইন্টারনেট দেওয়া হয়েছে, যা চলমান থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নয়শত শিক্ষার্থীদেরকে তিন হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

ইতোমধ্যে অনলাইনের ক্লাসের সকল লজিস্টিক সামগ্রী কেনার জন্য বিশ্ববিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষককে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে। যারা তরুণ শিক্ষক রয়েছেন তাদেরকে বিনা সুদে ল্যাপটপ ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা করে সহজ শর্তে ঋণ দেওয়া হয়েছে। আর বন্যাদুর্গত এলাকায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার বিষয়টি চলমান আছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প চলমান আছে। যা বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

শাবির শিক্ষার্থীরা ক্লাসের জন্য পাচ্ছেন ফ্রি এমবি

আপডেট সময় ০৪:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০