ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

চার বছরে বৈদেশিক বিনিয়োগ সাড়ে ৯৩ হাজার কোটি

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ ও সড়কসহ নানা উন্নয়নে বেড়েছে বিদেশি বিনিয়োগের পরিমাণ।

২০১৬-১৭ অর্থবছরে যে পরিমাণ ছিল ২ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার, ২০১৮-১৯ অর্থবছরে এসে তা ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত প্রায় ১১ বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। যা প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৯৩ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শেরে বাংলা নগরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চার বছরপূর্তি উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় বিশ্ব ব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অবস্থান দুই অংকে নিয়ে আসার লক্ষ্যে সূচক ভিত্তিক একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ সূচকে এ বছর বাংলাদেশের অবস্থান ১৭৬ থেকে ৮ ধাপ এগিয়ে ১৬৮তে উন্নীত হয়েছে।

সিরাজুল ইসলাম আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সেবা অনলাইনে দিতে বিডা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতায় দেশের প্রথম ইন্টার অপারেবল ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল প্রস্তুত করেছে। ৩৫টি সংস্থা থেকে ১৫৪টি সেবাকে ওএসএস কার্যক্রমের মাধ্যমে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে বিডা ২১টি সেবা ওএসএসের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং শিগগিরই আরও ১৬টি সেবা এ তালিকায় যুক্ত হবে।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আজ এক দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেন কমিশনকে একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ৪ ধারা অনুযায়ী ওই বছরেরই ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে বিডা। বিডার ভিশন হলো- ‘অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বিশ্বমানের বিনিয়োগ বিকাশ প্রতিষ্ঠানে পরিণত হওয়া’ বলেও জানান বিডার নির্বাহী পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

চার বছরে বৈদেশিক বিনিয়োগ সাড়ে ৯৩ হাজার কোটি

আপডেট সময় ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০