ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

করোনার মধ্যেই স্পেনে ছড়িয়ে পড়ছে দাবানল, আতঙ্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত স্পেন। এই ভাইরসের প্রকোপে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। বর্তমানে সংক্রমণ কিছুটা কমলেও এরই মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্দালুসিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল। এরইমধ্যে তিন হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

পাহাড়বেষ্টিত প্রদেশটিতে গত বৃহস্পতিবার দাবানলের সূত্রপাত হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এদিকে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ছাড়াও ইউরোপের দেশটির বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে দাবানল দেখা দিয়েছে। এরইমধ্যে দাবানলে পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি। দাবানল নেভাতে জরুরি ব্যবস্থাপনা কর্মীদের হিমশিম খেতে হচ্ছে।

সামরিক, বেসামরিক মিলে পাঁচ শতাধিক উদ্ধারকর্মী দাবানল নিয়ন্ত্রণে ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ করছেন। হেলিকপ্টারের মাধ্যমেও পানি ছিটানো হচ্ছে।

আন্দালুসিয়ার বন বিভাগের অগ্নি নির্বাপন কর্মকর্তা জুয়ান সানচেজ জানিয়েছেন, দাবানল কখন নিয়ন্ত্রণে আসবে তা এখনই বলা মুশকিল। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

করোনার মধ্যেই স্পেনে ছড়িয়ে পড়ছে দাবানল, আতঙ্ক

আপডেট সময় ০১:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০