ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুক্তির পর আমিরাতের উদ্দেশে উড়ল প্রথম ইসরায়েলি ফ্লাইট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করার পর প্রথমবারের মতো ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। আজ সোমবার প্রথম ফ্লাইটটি ইসরায়েলের স্থানীয় সময় সকাল ১১টা ১৩ মিনিটে তেলআবিব থেকে আকাশে উড়েছে।

ইসরায়েলের ‘এল আল’ বিমান সংস্থার ফ্লাইটটি আবুধাবিতে পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৩টা ৪৩ মিনিটে।

ঐতিহাসিক এই প্রথম ফ্লাইটে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। এ ছাড়া আছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিইর বেন শাবাত ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান৷ তারা আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ওয়াশিংটনে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের জন্য একটি দিন ঠিক করবেন৷

বিমানে আরোহণের আগে জেরেড কুশনার বলেন, ‘শান্তির মাধ্যমে কী কী সম্ভব হবে তা দেখানোই হবে এই ঐতিহাসিক বিমানযাত্রার লক্ষ্য। আরববিশ্ব ও মুসলমানদের ইসরায়েল থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করা বিমানটি পর্যবেক্ষণ করা উচিত।’

ঐতিহাসিক এই ফ্লাইটের নম্বর দেওয়া হয়েছে এল আল ৯৭১৷ এল আল ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা৷ আর ৯৭১ আরব আমিরাতের আন্তর্জাতিক ডায়াল কোড৷ ফিরতি ফ্লাইটের নম্বর এল আল ৯৭২৷ ৯৭২ ইসরায়েলের আন্তর্জাতিক ডায়াল কোড৷ মঙ্গলবার সকালে ফিরতি ফ্লাইটটি রওনা হওয়ার কথা৷

ইসরায়েলি বিমান সংস্থা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে আমিরাতে ফ্লাইট পরিচালনা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চুক্তির পর আমিরাতের উদ্দেশে উড়ল প্রথম ইসরায়েলি ফ্লাইট

আপডেট সময় ১১:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০