ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভাঙচুর করেছে। গতকাল রবিবার (৩০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শারীরিক দুর্বলতা নিয়ে গতকাল রবিবার সন্ধ্যায় মোশারফ হোসেনকে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এতে তার শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। কিন্তু দীর্ঘ সময় তাকে অক্সিজেন দেওয়া হয়নি। এ অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে নিহতের স্বজনরা জরুরী বিভাগের টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে গোটা হাসপাতালে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা আবদুল হাকিম বলেন, ওই রোগির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে শরীরে দ্রুত হাইপো ভলিউমিক শক (রক্ত বা পানি স্বল্প কমে যাওয়া) প্রাপ্ত হন। এতে তিনি মারা যান। এখন কর্তব্যরত চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মারা যাওয়ার পর স্বজনেরা লাশ নিয়ে যায়। এর আধাঘন্টা পর কিছু অজ্ঞাত ব্যক্তি জরুরি বিভাগে তান্ডব চালায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান,রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে এটা শুনেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০৫:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০