ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার কুয়েতে জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন পাপুলের ভাই

আকাশ জাতীয় ডেস্ক:

মানব ও মুদ্রা পাচারের অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশের সাংসদ শহিদ ইসলাম পাপুলের সঙ্গে অনৈতিক কাজের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে এবার তার ছোট ভাই কাজী বদরুলকে তলবের সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউশন।

শনিবার কুয়েতের আরবি দৈনিক আল-রাইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক কুয়েত টাইমস।

কুয়েত টাইমসের খবরে বলা হয়, নতুন করে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক বাংলাদেশি সাংসদ পাপুলের সঙ্গে অনৈতিক কাজে সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তার ছোট ভাই কাজী বদরুলকে তলবের সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউশন।

এদিকে পাপুলের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে গ্রেপ্তার কুয়েতের দুই আইনপ্রণেতা সাদৌন হামদ এবং সালাহ খোরশিদ গতকাল জামিন পেয়েছেন বলে প্রতিবেদনে জানায় কুয়েত টাইমস।

গত ২৩ আগস্ট সাংসদ পাপুলের আটকাদেশ আরও এক মাস বাড়িয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এর আগে আরও চারবার পাপুলের আটকাদেশ বাড়ায় কুয়েতের সুপ্রিম কোর্ট।

ডিপার্টমেন্টের (সিআইডি) কর্মকর্তারা গত ৬ জুন শহিদ ইসলামকে তার বাসা থেকে আটক করে। এরপর গোয়েন্দাদের কাছে জিজ্ঞাসাবাদে শহিদ ইসলাম কুয়েতের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী লোকজনকে ঘুষ দিয়ে অনৈতিকভাবে ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে মেজর জেনারেল মাজেনসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়।

সাধারণ শ্রমিক হিসেবে কুয়েত গিয়ে বিশাল সাম্রাজ্য গড়া পাপুল ২০১৮ সালে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পাপুলের মালিকানাধীন মারাফি কুয়েতিয়া গ্রুপে প্রায় ১৫ থেকে ২০ হাজার প্রবাসী বাংলাদেশি কাজ করেন বলে কুয়েতে বাংলাদেশ কমিউনিটির ধারণা।

কোম্পানির ওয়েবসাইট থেকে জানা যায়, সেবা খাত, নিরাপত্তা, নির্মাণ, আবাসন, পরিবহন, তেল শোধন প্রভৃতি খাতে কার্যক্রম রয়েছে মারাফি কুয়েতিয়া গ্রুপের। কুয়েতের বাইরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ব্যবসায় রয়েছে তাদের।

পাপুলের বিরুদ্ধে ওঠা মানবপাচারের অভিযোগ তদন্ত হওয়ার বিষয়ে গত ফেব্রুয়ারিতে দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। সে সময় কুয়েত সিআইডির বরাত দিয়ে বাংলাদেশ থেকে মানবপাচার নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে কুয়েতি পত্রিকা আল কাবাস ও আরব টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার কুয়েতে জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন পাপুলের ভাই

আপডেট সময় ০৪:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০