ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

নির্বাচনে হারার আগেই বিএনপি হেরে যায়: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷

তিনি বলেন, দেশে কোনো নির্বাচন এলেই বিএনপি তারস্বরে চিৎকার শুরু করে, তারা নির্বাচনে হারার আগেই হেরে যায়।

সোমবার (৩১ আগস্ট) মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।
এ সরকারের জনসমর্থন নেই- বিএনপি মহাসচিবের এমন মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন আছে কি নেই, তার মানদণ্ড কী? সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কী জনসমর্থন মেপে দেখেছে? নির্বাচন যদি মানদণ্ড হয়, সে ক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।

ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, যারা আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দু’টোতেই পরাজিত, তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হওয়ায় জনগণ যাদের বার বার প্রত্যাখ্যান করে, তাদের মুখে এমন কথা শোভা পায় না।

জাতীয় সংসদের আসন্ন পাঁচটি আসনের উপ-নির্বাচনে একটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অন্য আসনগুলোতে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীয় সভাপতির ওপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব দিয়েছে।
করোনার পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে, গণমাধ্যমে প্রকাশিত এমন রিপোর্ট অনুযায়ী বিভিন্ন সিটি করপোরেশনসহ সারাদেশের পৌরসভাগুলোতে মশক নিধন কার্যক্রম জোরদারসহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

নির্বাচনে হারার আগেই বিএনপি হেরে যায়: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৩:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০