ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা অতীতে দেখেছি তারা (বিএনপি) যখনই নির্বাচনে অংশগ্রহণ করে, তখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। আশা করি, তারা এবার সেই পথে হাঁটবেন না। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। এটিই আমাদের কামনা।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত ‘বাংলা ও বাঙালির হৃদয়ে লেখা নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, আসন্ন উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আশা করবো তারা গণ্ডগোল পাকানোর জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জনপ্রিয়তা যাচাইয়ের উদ্দেশ্যেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।

তথ্যমন্ত্রী বলেন, যারা বাংলাদেশ চায়নি, যারা এ রাষ্ট্র চায়নি, সেই আন্তর্জাতিক শক্তি এবং দেশীয় শক্তি যৌথভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। হত্যাকাণ্ডের প্রধান কৌঁসুলি ছিল খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান। খন্দকার মোশতাক প্রকাশ্যে ষড়যন্ত্র করেছে আর জিয়াউর রহমান প্রকাশ্যে না এসে কলকাঠি নেড়েছে।

লায়ন ইঞ্জিনিয়ার হামিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ সভাপতি মুক্তিযোদ্ধা ফুলু সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক এইচ এম সোলায়মান চৌধুরী সুজন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০